ঢাকা ০৭:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে স্কুল-কলেজের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন দেশে চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় দেশে ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩ জামায়াতের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু রামিসার মতো অপ্রতিমের হত্যার বিচারও দ্রুত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লায় অপ্রতিমকে যেভাবে হত্যা করা হয়, জানাল পুলিশ বাবা-মায়ের পরে এবার জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান চলতি বছরের প্রথম আট মাসে দেশে ১৫৫ জন শিশুকে হত্যা, এখনও নিখোঁজ ২ হাজারের বেশি

হিযবুত তাহ্‌রীরের ‘শীর্ষ নেতা’কে গ্রেপ্তার করেছে র‌্যাব-২

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১২:৩৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩
  • ২৫৮ Time View
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহ্‌রীরের ‘শীর্ষ নেতা’ মো. আব্দুল বাতেনকে (৬০) গ্রেপ্তার করেছে র‌্যাব-২। রাজধানীর মোহাম্মদপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার সকালে র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি (সহকারী পুলিশ সুপার) শিহাব করিম এ কথা জানান।
র‌্যাব বলছে, আব্দুল বাতেন সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের জারি করা গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি।
এএসপি শিহাব করিম জানান, আব্দুল বাতেন হিজবুত তাহরীরের শীর্ষ জঙ্গি নেতা এবং দাওয়াতি ও অর্থ বিভাগের সক্রিয় সদস্য। তিনি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত উগ্র জঙ্গিবাদী বই প্রচার ও তরুণ প্রজন্মকে জঙ্গিবাদে উৎসাহিত করে আসছিলেন।
তিনি আরও জানান, বাতেন হিযবুত তাহ্‌রীরের বাংলাদেশ শাখার আমিরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। তিনি বিভিন্ন মসজিদে রাষ্ট্র ও সরকারবিরোধী লিফলেট বিতরণ ও দাওয়াতি কাজ করতেন।
শিহাব করিম জানান, জঙ্গি নেতা বাতেন বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে গত পাঁচ বছর ধরে আত্মগোপনে ছিলেন। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে জঙ্গি সংগঠনের কার্যক্রম অব্যাহত রাখেন। তার বিরুদ্ধে ডিএমপির শেরেবাংলা নগর থানা, হাজারীবাগ থানায় একটি করে এবং মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানায় দুটিসহ মোট চারটি মামলা রয়েছে।
Tag :

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

হিযবুত তাহ্‌রীরের ‘শীর্ষ নেতা’কে গ্রেপ্তার করেছে র‌্যাব-২

Update Time : ১২:৩৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩