ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
এইচএসসি শিক্ষার্থীরা পাবেন ৬ হাজার টাকা ভর্তি সহায়তা, আবেদন যেভাবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমার খবরে আন্তর্জাতিক বাজারে আবারও তেলের দাম হ্রাস ইরানের সঙ্গে একটি সমঝোতার লক্ষ্যে প্রজেক্ট ফ্রিডম স্থগিতের ঘোষণা দিয়েছেন ট্রাম্প নির্বাচনের ফল প্রকাশের পর পশ্চিমবঙ্গজুড়ে সহিংসতা নির্বাচনে পরাজয় বরণের পরও মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ প্রত্যাখ্যান করলেন মমত, সংবিধান দেখিয়ে দেন শুভেন্দু বহুল আলোচিত ‘অ্যাভাটার’ ফিচারটি ধীরে ধীরে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হোয়াটসঅ্যাপ বিলাসবহুল একটি প্রমোদতরীতে প্রাণঘাতী হান্তাভাইরাসের প্রাদুর্ভাব, ৩ জনের মৃত্যু আজকের নামাজের সময়সূচি: ৬ মে ২০২৬ ঈদুল আজহার আগে নখ ও চুল কাটা নিয়ে ইসলামি বিধান কী? দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাজুস

বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে ঢাকায় বিএনপির সমাবেশ আজ

বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে সরকারের পদত্যাগ ও খালেদা জিয়ার মুক্তির একদফা দাবিতে ঢাকায় সমাবেশ করবে বিএনপি। বিএনপির পাশাপাশি যুগপৎ আন্দোলনে থাকা সমমনা দলগুলোও সমাবেশ করবে।

শুক্রবার বেলা ৩টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি। প্রধান অতিথি হিসাবে থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি স্থায়ী কমিটি সদস্য, সিনিয়র নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, সঞ্চালনায় থাকবেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব আমিনুল হক।

যুগপৎ আন্দোলনে থাকা সমমনা দলগুলোও এ সমাবেশ করবে। বিকেল ৪টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ। একই সময়ে ১২ দলীয় জোট করবে বিজয়নগর পানির ট্যাংকের সামনে। জাতীয়তাবাদী সমমনা জোট বিকেল ৪ টায় পুরানা পল্টন আলরাজী কমপ্লেক্সের সামনে সমাবেশ করবে।

বেলা ৩ টায় কাওরান বাজার এফডিসি সংলগ্ন এলডিপি অফিসের সামনে করবে এলডিপি। বিকেল ৪টায় মতিঝিল নটরডেম কলেজ উল্টো দিকে গণফোরাম চত্বরের সামনে করবে গণফোরাম ও পিপলস পার্টি। নিজ কার্যালয়ের সামনে বিকেল সাড়ে ৩ টায় করবে গণ অধিকার পরিষদ। বিকেল ৪টায় পল্টন মোড়ে সমাবেশ করবে গণ অধিকার পরিষদ (রেজা কিবরিয়া)।

বিকাল ৪ টায় মালিবাগ মোড়ে সমাবেশ করবে এনডিএম। সকাল ১১ টা নয়াপল্টন নিজ দলীয় অফিসে আলোচনা সভা করবে লেবার পার্টি। সকাল ১০ টায় পল্টন মোড়ে সমাবেশ করবে গণতান্ত্রিক বাম ঐক্য।

Tag :
জনপ্রিয়

এইচএসসি শিক্ষার্থীরা পাবেন ৬ হাজার টাকা ভর্তি সহায়তা, আবেদন যেভাবে

বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে ঢাকায় বিএনপির সমাবেশ আজ

Update Time : ০৩:১৬:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩