ঢাকা ০১:১১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সরকারের নাম ব্যবহার করে কোনো ধরনের অপকর্মে জড়ালে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী জাতিসংঘেও ভারত-পাকিস্তান উত্তেজনা, উত্তপ্ত বাক্য বিনিময় হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ইতোমধ্যেই ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে, ‘বিপুল পরিমাণ তেল’ যাচ্ছে: ট্রাম্প আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ফরিদপুরে ইবিএলের স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৩ জনের মৃত্যু ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু ফরিদপুরে ‘বেতাল সুরে মাটির গান লোক উৎসব-২০২৬’ অনুষ্ঠিত

ফরিদপুরে ছাত্র ছাত্রীদের মাঝে মেধাবৃত্তি প্রদান

মাহবুব পিয়াল,ফরিদপুর : ফরিদপুরে জায়নুল আবেদীন রোকেয়া বেগম ফাউন্ডেশন এর উদ্যোগে জায়নুল আবেদীন মেধা বৃত্তি পুরস্কার  ও আলোচনা সভা  শুক্রবার বিকেল তিনটায় স্থানীয় কবি জসিম উদ্দিন হলে অনুষ্ঠিত হয়েছে।

বিশিষ্ট চিকিৎসক ও জায়নুল আবেদীন রোকেয়া বেগম ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক কাজী রফিকুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর উচ্চ বিদ্যালয় এর প্রাক্তন  প্রধান শিক্ষক ও বিশিষ্ট শিক্ষাবিদ বাবু রমেন্দ্রনাথ রায় কর্মকার,বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ ফরিদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক শিপ্রা রায়। বক্তব্য রাখেন আলহাজ্ব এম এ আজিজ হাই স্কুলের প্রধান  এনামুল হক সাইফুদ্দিন কামাল,ঈশান গোপালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস সোবহান মোল্লা, সমাজসেবক রাশিদুল আবেদীন আক্কাস । অনুষ্ঠান পরিচালনা করেন প্রয়াত জয়নুল আবেদীনের পুত্র রায়হানুল আবেদীন তপু।

অনুষ্ঠানে ছয়টি স্কুলের ‌ ১৫ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি পুরস্কার দেয়া হয়। এসব শিক্ষার্থীদের বই, সনদপত্র এবং নগদ৬০০০ টাকা করে বৃত্তি প্রদান করা হয়।

যে ছয়টি স্কুলের শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয় সেই প্রতিষ্ঠানগুলো হল ফরিদপুর উচ্চ বিদ্যালয়, মাধবদিয়া ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয় , আলহাজ্ব এম এ আজিজ উচ্চ বিদ্যালয়, চর মাধবদিয়া উচ্চ বিদ্যালয়, চর টেপাখোলা উচ্চ বিদ্যালয় ও মহিম ইনষ্টিটিউশন।

Tag :

সরকারের নাম ব্যবহার করে কোনো ধরনের অপকর্মে জড়ালে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন

ফরিদপুরে ছাত্র ছাত্রীদের মাঝে মেধাবৃত্তি প্রদান

Update Time : ১২:৪৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩