ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ইরাকে সৌদি ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত ২০ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২৯ জুলাই ২০২৬ জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার জবাবে ইরানের বিভিন্ন স্থাপনায় ‘শক্তিশালী’ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র আজকের নামাজের সময়সূচি: ৩০ জুলাই ২০২৬ ফরিদপুরে স্বপ্ন সুপার শপ আউটলেটের শুভ উদ্বোধন চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের সংসদ অধিবেশনে যোগ দিতে বাধা নেই ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীর ওপর যুক্তরাষ্ট্র-সৌদির বিমান হামলা ট্রাম্প পৃথকভাবে ভলোদিমির জেলেনস্কি এবং নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন হরমুজ প্রণালি নিয়ে ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১৫ জনের মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৩:১৭:১৬ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩
  • ২৫০ Time View

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে ৯৫৮ জন। এছাড়া একই সময়ে আরও ২৯৫০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে জানানো হয়, মারা যাওয়া ১৫ জনের মধ্যে রাজধানী ঢাকার ৭ জন, ৮ জন রয়েছেন ঢাকার বাইরের।

প্রতিবেদনে আরও জানানো হয়, সর্বশেষ হাসপাতালে ভর্তি হওয়া ২ হাজার ৯৫০ জনের মধ্যে ঢাকায় ৭২৬ জন এবং ঢাকার বাইরে রয়েছেন ২২২৪ জন। এ নিয়ে চলতি বছর দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৯৬ হাজার ৮৩১ জনে।

বর্তমানে মোট ৯৯৯৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ৩৫৩৮ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ৬৪২৯ জন। আর চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন মোট ১ লাখ ৮৫ হাজার ৯০৬ জন।

২০২২ সালে ডেঙ্গুতে মোট ২৮১ জনের মৃত্যু হয়। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। একইসঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।

Tag :
জনপ্রিয়

ইরাকে সৌদি ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত ২০

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১৫ জনের মৃত্যু

Update Time : ০৩:১৭:১৬ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩