ঢাকা ১২:২৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সরকারের নাম ব্যবহার করে কোনো ধরনের অপকর্মে জড়ালে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী জাতিসংঘেও ভারত-পাকিস্তান উত্তেজনা, উত্তপ্ত বাক্য বিনিময় হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ইতোমধ্যেই ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে, ‘বিপুল পরিমাণ তেল’ যাচ্ছে: ট্রাম্প আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ফরিদপুরে ইবিএলের স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৩ জনের মৃত্যু ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু ফরিদপুরে ‘বেতাল সুরে মাটির গান লোক উৎসব-২০২৬’ অনুষ্ঠিত

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্বামীর নির্যাতনে প্রাণ গেল স্ত্রীর

মাহবুব পিয়াল, ফরিদপুর : ফরিদপুরের নগরকান্দায় যৌতুকের দাবিতে স্বামীর নির্যাতনে দীপা বিশ্বাস (২৭) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে।

সোমবার (১৬ অক্টোবর) সকালে ওই গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এর আগে রবিবার (১৫ অক্টোবর) রাত ৮ টার দিকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দীপার মরদেহ উদ্ধার করে পুলিশ।

দীপা বিশ্বাস নগরকান্দা উপজেলার দফা দক্ষিণ পাড়া এলাকার প্রসঞ্জিৎ বিশ্বাস ওরফে শিবুর স্ত্রী ও গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কানুড়িয়া গ্রামের সুশান্ত কর্মকারের মেয়ে।

দীপা বিশ্বাসের বাবা সুশান্ত কর্মকারের দাবী, তার মেয়ে দীপাকে স্বামী শিবু ও শ্বশুর বাড়ির লোকজন যৌতুকের দাবিতে নির্যাতন ও শ্বাসরোধ করে হত্যা করেছেন। এর আগেও কয়েকদফা তার মেয়েকে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন যৌতুকের দাবিতে মারপিট ও নির্যাতন করেছেন বলে দাবী তার।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, প্রায় ৪ বছর আগে প্রসঞ্জিৎ বিশ্বাস শিবুর সঙ্গে বিবাহ হয় দীপার। এ দম্পতির ঘরে দেড় বছরের শিবা বিশ্বাস নামে একটি ছেলে সন্তান রয়েছে। রবিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় যৌতুকের দাবিতে স্বামী ও পরিবারের লোকজন দীপাকে শারীরিকভাবে নির্যাতন ও মারপিট করে। পরে তাকে উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক দীপাকে মৃত্যু ঘোষণা করেন। দীপার গলায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান শাকিল বলেন, খবর পেয়ে দীপা বিশ্বাসের মরদেহ নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উদ্ধার করে থানায় এনে ময়নাতদন্তের জন্য ফরিদপুরে পাঠানো হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই মরদেহের সঙ্গে থাকা স্বামী হাসপাতাল থেকে পালিয়ে যায়। দীপার গলায় আঘাতের চিহ্ন রয়েছে।এব্যাপারে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

Tag :

সরকারের নাম ব্যবহার করে কোনো ধরনের অপকর্মে জড়ালে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্বামীর নির্যাতনে প্রাণ গেল স্ত্রীর

Update Time : ০৫:০৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩