ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলবেন মেসি, প্রকাশ হলো জার্সির ছবি আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজ থেকে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন চলমান সংঘাত অবসান এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে সাত দিনের একটি রূপরেখা দিয়েছে ইরান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি বাজার পরিস্থিতিকে আরেক দফা উসকে দিয়েছে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :২৫ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৮২ যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বিরল ব্যক্তিগত অভ্যর্থনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাংবাদিকের মৃত্যু

মাহবুব পিয়াল,ফরিদপুর : দৈনিক ইত্তেফাকের সদরপুর(ফরিদপুর) উপজেলা সংবাদদাতা ও সদরপুর প্রেসক্লাবের প্রতিষ্টাতা সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ মিয়া (৭৫) ডেঙ্গু আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।তিনি বুধবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে  নিজ বাড়িতে ইন্তেকাল করেন। এর আগে তিনি ১ সপ্তাহ সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন ছিলেন।

মৃত্যুকালে তিনি চার সন্তান ও স্ত্রীসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন । বুধবার বাদ জোহর গার্ড অফ অনার ও জানাজা নামাজ শেষে স্থানীয় রতখোলা কবর স্থানে তাকে দাফন করা হয়।

কর্মজীবনে তিনি ১৯৯০ সালে আজকের কাগজ পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। পরবর্তীতে ২০০১ সাল থেকে তিনি দৈনিক ইত্তেফাক পত্রিকায় সদরপুর উপজেলা সংবাদদাতা হিসেবে কর্মরত ছিলেন।

তার মৃত্যুতে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আহসান মাহমুদ রাসেল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওমর ফয়সাল, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মো. হাবিবুর রহমান, সাবেক সভাপতি কবীরুল ইসলাম সিদ্দিকী, সাধারনর সম্পাদক কামরুজ্জামান সোহেল,সহ-সভাপতি মাহবুব হোসেন পিয়াল,রাসিনের নিবার্হী পরিচালক আসমা আক্তার মুক্তা, সদরপুর প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, সদরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাব্বির হোসেন, সদরপুর সাংবাদিক ফোরামের সভাপতি আবুল বাশার মিয়াসহ অনেকেই সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোক বিবৃতিতে তারা এই সাংবাদিকের আত্মার মাগফেরাত কামনা ও তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।

Tag :

বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলবেন মেসি, প্রকাশ হলো জার্সির ছবি

ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাংবাদিকের মৃত্যু

Update Time : ১২:৩০:৪২ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩