ঢাকা ০৬:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু দেশে হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত হামে শিশু মৃত্যু: ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের দিকে শনাক্ত: : আইডিএফ রামিসা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে ব্যারেলপ্রতি তিন ডলারেরও বেশি বেড়ে গেছে

ফরিদপুরে মা’কে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদন্ড

  • মাহবুব পিয়াল
  • Update Time : ১২:৫০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩
  • ২১৫ Time View

মাহবুব পিয়াল,ফরিদপুর : ফরিদপুরে মা’কে হত্যার দায়ে ছেলে আক্কাস শেখকে (৩০) যাবজ্জীবন কারাদন্ডের রায় দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরো তিন মাসের কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (০২ নভেম্বর) দুপুরে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় দেন।

যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আক্কাস শেখ ফরিদপুর শহরের উত্তর আলীপুর এলাকার মোজাহার শেখের ছেলে। রায় ঘোষণার সময় আক্কাস শেখ আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের এপিপি নবাব আলী মৃধা জানান, সাক্ষী ও শুনানি শেষে আদালত বৃহস্পতিবার এ রায়ের আদেশ দিয়েছেন। বাদী পক্ষ ও আমরা এ রায়ে খুশি।

জানা যায়, ফরিদপুর শহরের উত্তর আলীপুর এলাকার বাসিন্দা মোজাহার শেখের ছেলে আক্কাস শেখ (৩০) দীর্ঘদিন যাবত মাদক সেবন করতো। নিজে কোনো কাজ করতো না, মাদক কেনার জন্য তার পিতা-মাতার কাছ থেকে টাকা নিতো। টাকা না দিলেই তাদের মারপিট করতো। মাদক সেবনের দায়ে পুলিশ তাকে আটক করে জেলে পাঠায়। জামিনে বের হয়ে এসে আবার টাকার জন্য চাপ সৃষ্টি করে।

গত ২০১৮ সালের ৬ ফেব্রুয়ারি দুপুরে আক্কাস শেখ তার মা আমেনা বেগমের (৫০) কাছে মাদক সেবনের জন্য টাকা চায়। মা আমেনা বেগম টাকা দিতে অস্বীকৃতি জানালে আক্কাস উত্তেজিত হয়ে আমেনা বেগমের মাথায় কাঠের বাটাম এবং পরে দা দিয়ে কুপিয়ে জখম করে।

পরে তাকে প্রতিবেশিরা দ্রুত উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। কিছুসময় পর চিকিৎসাধীন অবস্থায় আমেনা বেগম মারা যান।

এ ঘটনায় আক্কাসের বাবা মো. মোজাহার শেখ (৭৫) বাদী হলে ছেলেকে একমাত্র আসামী করে পরদিন ৭ ফেব্রুয়ারি ফরিদপুর কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদপুর কোতায়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফরহাদ হোসেন ২০১৮ সালের ১৩ এপ্রিল মাকে হত্যার দায়ে ছেলে আক্কাসকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।

Tag :

‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’

ফরিদপুরে মা’কে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদন্ড

Update Time : ১২:৫০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩