ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সেনাবাহিনীর সদস্যদের ব্যারাকে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার এইচএসসি শিক্ষার্থীরা পাবেন ৬ হাজার টাকা ভর্তি সহায়তা, আবেদন যেভাবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমার খবরে আন্তর্জাতিক বাজারে আবারও তেলের দাম হ্রাস ইরানের সঙ্গে একটি সমঝোতার লক্ষ্যে প্রজেক্ট ফ্রিডম স্থগিতের ঘোষণা দিয়েছেন ট্রাম্প নির্বাচনের ফল প্রকাশের পর পশ্চিমবঙ্গজুড়ে সহিংসতা নির্বাচনে পরাজয় বরণের পরও মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ প্রত্যাখ্যান করলেন মমত, সংবিধান দেখিয়ে দেন শুভেন্দু বহুল আলোচিত ‘অ্যাভাটার’ ফিচারটি ধীরে ধীরে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হোয়াটসঅ্যাপ বিলাসবহুল একটি প্রমোদতরীতে প্রাণঘাতী হান্তাভাইরাসের প্রাদুর্ভাব, ৩ জনের মৃত্যু আজকের নামাজের সময়সূচি: ৬ মে ২০২৬ ঈদুল আজহার আগে নখ ও চুল কাটা নিয়ে ইসলামি বিধান কী?

ফরিদপুর ৩ আসনে আওয়ামীলীগের মনোনয়ন পাওয়ায় শামীম হককে সংবর্ধনা প্রদান

মাহবুব পিয়াল,ফরিদপুর : ‌ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গুরুত্বপুর্ণ ফরিদপুর ৩- সদর আসনের ‌এমপি প্রার্থী হিসেবে আওয়ামীলীগের মনোনয়ন পাওয়ায় ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক কে বিশাল সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে এই সংবর্ধনা দেয়া হয়।

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফের সভাপতিত্বে ও পৌর মেয়র অমিতাভ বোসের পরিচালনায় সংবর্ধনা অনুষ্টানে জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ হাজার হাজার মানুষ  উপস্থিত ছিলেন।

শামীম হক তার বক্তব্যে বলেন,  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে যোগ্য মনে করেছেন তাঁকেই মনোয়ন দিয়েছেন। অতীতের সকল ভেদাভেদ ভুলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।  আগামী জাতীয় সংসদ নির্বাচন ফরিদপুরে শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হবে।  তিনি সকল পর্যায়ের  নেতৃবৃন্দকে  নিজেদের মধ্যে অনৈক্য  দূর করে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

অনুষ্ঠানের শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন ফরিদপুর ৩- সদর আসনে আওয়ামীলীগ মনোনিত  ‌এমপি প্রার্থী   শামিম হক।

এর আগে শামীম হকের সমর্থনে মোটরবাইক শোভাযাত্রা বের হয়। এছাড়া ফরিদপুর জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে একাধিক মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Tag :
জনপ্রিয়

সেনাবাহিনীর সদস্যদের ব্যারাকে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার

ফরিদপুর ৩ আসনে আওয়ামীলীগের মনোনয়ন পাওয়ায় শামীম হককে সংবর্ধনা প্রদান

Update Time : ১২:০৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩