ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৮২ যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বিরল ব্যক্তিগত অভ্যর্থনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় সংঘাতের সমাধান না হলে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারেন: ট্রাম্প পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের জমি অধিগ্রহণের চেক বিতরণ

  • মাহবুব পিয়াল
  • Update Time : ০৪:৫৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১
  • ৫৩৪ Time View

ফরিদপুরে পদ্মা সেতু রেল সংযোগ (১ম ও ২য় পর্যায়) প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত জমির মালিকদের মাঝে ক্ষতিপূরণের ২ কোটি ১২ লাখ ৪০ হাজার ৭০৯ টাকার চেক বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে জেলার ভাঙ্গা উপজেলার ভাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে ওই প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত জমির ৮৫ জন জমি মালিকদের মাঝে এসব চেক বিতরণ করা হয়।

এসময় সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আল-আমিন ও ভূমি অধিগ্রহণ কর্মকর্তা তিথি মিত্র সহ উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এসময় সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আল আমীন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য হচ্ছে ক্ষুধা ও দারিদ্র মুক্ত একটি বাংলাদেশ গড়া। সেই লক্ষ্যকে সামনে রেখেই আমরা কাজ করে যাচ্ছি।

ক্ষতিপূরণের এই চেক বিতরণের জন্য বৃহস্পতিবার বিকেলে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা তিথি মিত্রের নেতৃত্বে সরকারী কর্মকর্তা ও কর্মচারীরা ছুটে যান ভাঙ্গার হোগলাডাঙ্গি ও হরিরহাট গ্রামে। দুর্গম গ্রামের ইটমাটির রাস্তা পেরিয়ে তারা ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেন এসব ক্ষতিপূরণের চেক। ভূমি অধিগ্রহণ কর্মকর্তা তিথি মিত্র বলেন, জেলা প্রশাসক অতুল সরকারের নির্দেশনায় আমরা তাই সেবা প্রদানের জন্য জনগণের দোরগোড়ায় পৌছে যাচ্ছি।

জানা গেছে, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ১ম ও ২য় পর্যায়ে সবমিলিয়ে ফরিদপুরের ভাঙ্গা, নগরকান্দা ও সালথা উপজেলার প্রায় ৩শ’ একর জমি অধিগ্রহণ করা হয়। এর আগে এসব জমির মালিকদের ক্ষতিপুরণ বাবদ ১ম পর্যায়ে ২৭০ কোটি টাকা, ২য় পর্যায়ে ১৮৬ কোটি টাকা এবং তৃতিয় পর্যায়ে ৩শ’ জনের মাঝে ১২ কোটি ৩৪ লাখ ৫৮০ টাকার চেক বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার ওই প্রকল্পের আরো ৮৫ জনের মাঝে ২ কোটি ১২ লাখ ৪০ হাজার ৭০৯ টাকার এই ক্ষতিপুরণ প্রদান করা হলো।

জমি অধিগ্রহণের এসব চেক বিতরণে অযথা দুর্ভোগ লাঘবের উদ্দেশে এখন থেকে প্রতিমাসে নিয়মিতভাবে সংশ্লিষ্ট উপজেলা হতে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানান।

Tag :

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৮২

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের জমি অধিগ্রহণের চেক বিতরণ

Update Time : ০৪:৫৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১