ঢাকা ০৬:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী গাজার অন্তত ৭০ শতাংশ নিজেদের নিয়ন্ত্রণে নিতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু কাল শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকীতে যেসব কর্মসূচি নিল বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী শনিবার কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে আরো ১০ শিশুর মৃত্যু আদ-দ্বীন হাসপাতালে নবজাতকের মৃত্যু: ক্ষতিপূরণ ও বিচার চেয়ে উকিল নোটিস আদ্-দ্বীন হাসপাতালের ওয়ার্ডে ভেন্টিলেশনে ত্রুটি পেয়েছে তদন্ত কমিটি ফরিদপুরে হামের প্রাদুর্ভাব বেড়েই চলেছে, আরও ২ শিশুর মৃত্যু

দুর্নীতি মামলার তালিকায় এবার নাম উঠে এল শাহরুখ খানের স্ত্রী গৌরী খানের

  • বিনোদন ডেস্ক
  • Update Time : ০১:১৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩
  • ২১৫ Time View

দুর্নীতি মামলার তালিকায় এবার নাম উঠে এল শাহরুখ খানের স্ত্রী গৌরী খানের! ভারতের লখনৌ অঞ্চলের তুলসিয়ানি গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়ে এই বিতর্কে জড়ান তিনি। ২০১৫ সালে সংস্থাটির সঙ্গে যুক্ত হয়েছিলেন গৌরী।

তবে কিছুদিনের মধ্যে সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে উঠে আসতে থাকে। কখনও প্রতারণা, কখনও আর্থির কেলেঙ্কারীর কারণে একাধিক লিখিত অভিযোগ দায়ের হয় এই সংস্থার বিরুদ্ধে। ৩০ কোটি টাকা আর্থিক প্রতারণার অভিযোগ রয়েছে কোম্পানিটির বিরুদ্ধে। গৌরী খান এই সংস্থার সঙ্গে যুক্ত থাকার ফলেই এবার ইডি থেকে ডাক পেলেন। কোন কোন উপায় তাকে টাকা দেওয়া হয়েছে সেটির হিসাব, গৌরীর ব্যাংকের বিস্তারিত তথ্য খতিয়ে দেখা হবে বলেই প্রাথমিক সূত্রে জানা গেছে।

গাল্ফ নিউজের প্রতিবেদন অনুসারে, এই প্রজেক্ট বাবদ যে টাকা পেয়েছিলেন গৌরী খান, সে অর্থের উৎস নিয়ে প্রশ্ন তুলছে ইডি। সংস্থাটির বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে আসার পর থেকেই ইডির নজরে উঠে আসে গৌরা খানের নাম। এই সংস্থার থেকে মোট কত টাকা পেয়েছেন গৌরী, তা জানতে চাইছে ইডি। জেরা করা হবে শাহরুখ খানের স্ত্রীকে। পাশাপাশি কী কী কাগজে সই করেছেন তিনি, তাও খতিয়ে দেখা হবে।

কী কী শর্তে গৌরী খান জড়িয়েছিলেন এই সংস্থার সঙ্গে, আর কী কীভাবে যুক্ত ছিলেন তিনি, সবটাই খতিয়ে দেখা হবে বলে জানা গেছে।

লখনৌতে, সুশান্ত গল্ফ সিটি নামে তুলসিয়ানি গ্রুপের একটি প্রকল্পে মুম্বাই-ভিত্তিক কিরীট যশবন্ত শাহ ২০১৫ সালে ৮৫ লাখ টাকায় একটি ফ্ল্যাট কিনেছিলেন বলে জানা গেছে। তবে, কোম্পানিটি যশবন্তকে ফ্ল্যাটটি বুঝিয়ে দেননি বা তারা টাকাও ফেরত দেয়নি। এই কারণে শাহ তুলসিয়ানি গ্রুপের পরিচালক অনিল কুমার তুলসিয়ানি, মহেশ তুলসিয়ানির পাশাপাশি ব্র্যান্ড অ্যাম্বাসেডর গৌরীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের প্রেক্ষিতেই তদন্তে নামা হয় গ্রুপটির বিরুদ্ধে।

Tag :

বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার

দুর্নীতি মামলার তালিকায় এবার নাম উঠে এল শাহরুখ খানের স্ত্রী গৌরী খানের

Update Time : ০১:১৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩