ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই: তথ্যমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামের পতন দেখা গেলেও বাংলাদেশের বাজারে ঘটলো ঠিক উল্টো ঘটনা শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার ইরানের আয়ের সব উৎস বন্ধে কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার হাইকোর্টের রায় আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৫ আগস্ট ২০২৬ এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নুসরাত হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের ওপর আজ রায়

জয় বাংলা কনসার্ট এবার হবে না: রাদওয়ান মুজিব

করোনা মহামারির কারণে এবার ৭ মার্চ জয় বাংলা কনসার্টের আয়োজন করা না গেলেও আগামী বছর আরও বড় ও সরবভাবে এ কনসার্ট হবে বলে জানিয়েছেন বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক। সিআরআইয়ের ট্রাস্টি রাদওয়ান নিজের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন।

তিনি লিখেছেন, এবার কনসার্ট হবে না, তবে আমরা আশা করছি ২০২২ সালে আবার ফিরে আসব যেকোনো সময়ের চেয়ে বড় পরিসরে ও আরও সরবভাবে।

আওয়ামী লীগের গবেষণা উইং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) প্রতিষ্ঠান ইয়াং বাংলার তত্ত্বাবধানে ‘জয় বাংলা কনসার্ট’ হয় প্রতিবছর। ২০১৫ সাল থেকে প্রতিবছর বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের দিনে ঢাকার আর্মি স্টেডিয়ামে এ কনসার্ট হয়ে আসছিল।

একাত্তরের যুদ্ধদিনের অনুপ্রেরণা জোগানো গানগুলো এ কনসার্টে ফিরিয়ে আনা হয় তরুণদের কণ্ঠে। প্রতিবছর কয়েক লাখ তরুণ অনলাইনে ও সরাসরি কনসার্ট উপভোগ করে।

২০২০ সালের কনসার্টে প্রথমবারের মতো চমক হয়ে আসেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানাও। বঙ্গবন্ধুর দৌহিত্রী সায়মা ওয়াজেদ হোসেন এবং দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিকও ছিলেন সেই কনসার্টে।

Tag :

ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

জয় বাংলা কনসার্ট এবার হবে না: রাদওয়ান মুজিব

Update Time : ১০:৩০:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ মার্চ ২০২১