ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী গাজার অন্তত ৭০ শতাংশ নিজেদের নিয়ন্ত্রণে নিতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু কাল শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকীতে যেসব কর্মসূচি নিল বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী শনিবার কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে আরো ১০ শিশুর মৃত্যু আদ-দ্বীন হাসপাতালে নবজাতকের মৃত্যু: ক্ষতিপূরণ ও বিচার চেয়ে উকিল নোটিস আদ্-দ্বীন হাসপাতালের ওয়ার্ডে ভেন্টিলেশনে ত্রুটি পেয়েছে তদন্ত কমিটি ফরিদপুরে হামের প্রাদুর্ভাব বেড়েই চলেছে, আরও ২ শিশুর মৃত্যু

বড়দিনে কন্যা রাহাকে নিয়ে ছবি হাজির হয়েছেন রণবীর ও আলিয়া

গত বছরের নভেম্বরে মা হয়েছেন আলিয়া ভাট। রণবীর ও আলিয়া দম্পতির ঘর আলো করে আসে তাদের প্রথম সন্তান রাহা। কিন্তু জন্মের পরথেকেই মেয়েকে সবার থেকে আড়ালে রেখেছিরেন এই তারকা দম্পতি। এ কারণে অনেকেই ধারনা করেছিলেন, মেয়ের প্রথম জন্মদিনে তাকে প্রকাশ্যে সবার সামনের আনবেন তারা।

কিন্তু আজই হয়েছে ভক্তদের অপেক্ষার অবসান। বড়দিনে কন্যা রাহাকে নিয়ে ছবি শিকারীদের সামনে হাজির হয়েছেন রণবীর ও আলিয়া। খবর হিন্দুস্তান টাইমসের।

আজ বড়দিন উপলক্ষে বার্ষিক মধ্যাহ্নভোজে একত্র হয়েছিল পুরো কাপুর পরিবার। সেখানেই কন্যা রাহার চেহারা প্রকাশ্যে আনেন রণবীর কাপুর ও আলিয়া ভাট।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, দুই দিকে দুটি ঝুঁটি করেছে রাহার। বড়দিনের থিমের সঙ্গে মিল রেখে লাল-গোলাপি ফ্রক পরেছে সে, পায়ে লাল রঙের জুতা। বাবার কোলে থেকেই রাহা এক হাত ধরে রয়েছে মা আলিয়ার।

আলোকচিত্রীর সামনে নিয়ে আসতেই পুচকি রাহা খানিকটা হকচকিয়ে যায়। যেন কিছুতেই বাবার কোল ছাড়বে না।

সম্প্রতি ‘কফি উইথ করণ’-এ আলিয়া জানিয়েছেন তাদের মেয়ে রাহা হচ্ছে রণবীর ও তার মিশেল। রণবীরের বাবা ঋষি কাপুরের মুখের সঙ্গে মিল রয়েছে রাহার। যদিও ফুফু কারিনা কাপুরের মতে, রাহা দেখতে রণবীরের মতোই। রাহা আসলে দেখতে কেমন, তা নিয়ে এতদিন বেজায় আগ্রহ ছিল ভক্তদেরও। আজকেই সে অপেক্ষার অবসান হলো।

২০২২ এর ১৪ এপ্রিল বিয়ে করেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। একই বছরের নভেম্বরে জন্ম হয় তাদের কন্যা রাহার।

Tag :

বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার

বড়দিনে কন্যা রাহাকে নিয়ে ছবি হাজির হয়েছেন রণবীর ও আলিয়া

Update Time : ০১:১৫:০১ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩