ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দেশের বাজারে ২ হাজার টাকার ওপরে কমেছে স্বর্ণের দাম ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুসিচ পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে এক দিনে এক হাজারের বেশি ইসরায়েলি বসতিস্থাপনকারীর প্রবেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :২৮ সেপ্টেম্বর ২০২৬ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা ফরিদপুরে তালা কেটে কষ্টিপাথরের কালীমূর্তিসহ  স্বর্ণালংকার লুট, ৬ দিনেই উদ্ধার, গ্রেপ্তার ৪ নির্মাণাধীন স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে সরকারের নাম ব্যবহার করে কোনো ধরনের অপকর্মে জড়ালে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন

ভোট দিন সকাল থেকে কড়া নিরাপত্তার চাদরে ঢাকা নির্বাচন কমিশন কার্যালয়

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:১২:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪
  • ১৯৫ Time View

ভোটের দিন সকাল থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি র‍্যাব ও বিজিবির সদস্যরাও সক্রিয় আছে ইসি ভবনের আশপাশের এলাকায়। অনুমোদিত লোকজন ছাড়া কাউকে কমিশন ভবনের দিকে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না। কমিশনের চারিদিকের সড়কে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

ভোটের দিন সকালে সরেজমিন দেখা গেছে, আইডিবির পয়েন্ট থেকে কাউকে নির্বাচন কমিশনে কাউকে যেতে দিচ্ছে না পুলিশ। গণমাধ্যম কর্মীদের ইসি ভবনের দক্ষিণ দিকের সড়ক ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।

অন্যদিনের তুলনায় ইসি ভবনের পূর্ব দিকের আইডিবি ভবনের দিকের ব্যারিকেডের কাছে পুলিশের সংখ্যাও বাড়ানো হয়েছে। আগারগাঁওয়ের মূল সড়কের দিকের চেকপোস্টেও পুলিশের উপস্থিতি বেশি দেখা গেছে।

এদিকে নির্বাচন কমিশন নির্বাচনকে কেন্দ্র করে গণমাধ্যম কর্মীদের জন্য কয়েক স্তরের কার্ডের ব্যবস্থা করেছে। নির্বাচন কভারের জন্য আলাদা কার্ড। ফলাফল ঘোষণার অনুষ্ঠানে কভার করতে হলেও নিতে হয়েছে আলাদা কার্ড।

নির্বাচন কমিশনের কার্ডধারী গণমাধ্যমকর্মীদের বাইরে কোনো গণমাধ্যম কর্মীর প্রবেশের সুযোগ নেই।

Tag :

দেশের বাজারে ২ হাজার টাকার ওপরে কমেছে স্বর্ণের দাম

ভোট দিন সকাল থেকে কড়া নিরাপত্তার চাদরে ঢাকা নির্বাচন কমিশন কার্যালয়

Update Time : ০৪:১২:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪