ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নির্মাণাধীন স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে সরকারের নাম ব্যবহার করে কোনো ধরনের অপকর্মে জড়ালে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী জাতিসংঘেও ভারত-পাকিস্তান উত্তেজনা, উত্তপ্ত বাক্য বিনিময় হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ইতোমধ্যেই ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে, ‘বিপুল পরিমাণ তেল’ যাচ্ছে: ট্রাম্প আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ফরিদপুরে ইবিএলের স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৩ জনের মৃত্যু ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৭ ঘণ্টায় মোট ২৭ দশমিক ১৫ শতাংশ ভোট পড়েছে; ৭টি কেন্দ্রের ভোট বাতিল

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১০:৪২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪
  • ২০৮ Time View

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৭ ঘণ্টায় মোট ২৭ দশমিক ১৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম। এছাড়া ৭টি ভোটকেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে বলে জানান তিনি।

রবিবার (৭ জানুয়ারি) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, সকাল ৮টা দুপুর বিকেল ৩টা পর্যন্ত ঢাকা বিভাগে ২৫ শতাংশ, চট্টগ্রামে ২৭ শতাংশ, সিলেটে ২২ শতাংশ, বরিশালে ৩১ শতাংশ, খুলনায় ৩২ শতাংশ, রাজশাহীতে ২৬ শতাংশ, রংপুরে ২৬ শতাংশ, ময়মনসিংহে ২৯ শতাংশ ভোট পড়েছে। সেই হিসেবে গড়ে আটটি বিভাগে ২৭ দশমিক ১৫ শতাংশ ভোট পড়েছে।

এর আগে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ চার ঘণ্টায় ১৮ দশমিক ৫ শতাংশ ভোট পড়েছে বলে জানায় ইসি।

এখন পর্যন্ত ৩০ থেকে ৩৫ জায়গায় সংঘাতের ঘটনা ঘটেছে জানিয়ে ইসি সচিব বলেন, ৭টি ভোটকেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে। অনিয়মের অভিযোগে সাতজনকে আটক করা হয়েছে। এছাড়া আমাদের দুইজন প্রিজাইডিং অফিসার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

সংসদ নির্বাচনে আজ ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আজকের নির্বাচনে এবার ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এর মধ্যে ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন পুরুষ আর ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন নারী ভোটার। তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৫২। ভোট কেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ১০৩টি, আর ভোটকক্ষ ২ লাখ ৬১ হাজার ৯১২টি।

Tag :

নির্মাণাধীন স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে

সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৭ ঘণ্টায় মোট ২৭ দশমিক ১৫ শতাংশ ভোট পড়েছে; ৭টি কেন্দ্রের ভোট বাতিল

Update Time : ১০:৪২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪