ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শুক্রবার পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ ফকির হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি আন্দোলন কতদিন চলবে, যা বলছে ককরোচ পার্টি ভারতের বিভিন্ন রাজ্যে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত

ফরিদপুর পৌরসভার নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন চৌধুরী নায়াব ইউসুফ

আসন্ন ফরিদপুর পৌরসভার নির্বাচন-২০২০ এ মেয়র পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ । বিএনপির একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, শনিবার (১৪ নভেম্বর) বিকাল পাঁচটায় দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে তাদের হাতে মনোনয়ন পত্র তুলে দেন মনোনয়ন কমিটির সদস্য ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী কর্মকর্তা আব্দুস সাত্তার।
এ সময় বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুর শহর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এমটি আক্তার টুটুল, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মিরাজ, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক উপস্থিত ছিলেন।

আজ রবিবার (১৫ই নভেম্বর) পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হিসেবে নেতৃবৃন্দদের সাথে নিয়ে নির্বাচন কমিশন অফিসে মনোনয়ন পত্র দাখিল করেন চৌধুরী নায়াব ইবনে ইউসুফ ।

চৌধুরী নায়াব ইবনে ইউসুফ বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক মন্ত্রী ও সদর আসনের পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য চৌধুরী কামাল ইবনে ইউসুফের জ্যেষ্ঠ কন্যা। বিগত জাতীয় নির্বাচনের সময় ফরিদপুরের বহুল সমালোচিত ও বিতর্কিত রাজনৈতিক শক্তির মদদে দায়েরকৃত একটি মিথ্যা হয়রানীমূলক হত্যা মামলার আসামি হয়ে কারাবন্দি হয়ে তিনি ব্যাপক আলোচিত নেত্রী হয়ে উঠেন।

এদিকে, শুক্রবার (১৪ নভেম্বর) আওয়ামী লীগের দলীয় প্রার্থী ঘোষণা করা হয়। ফরিদপুর সদর পৌরসভায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হলেন অমিতাভ বোস ।
আজ ১৫ নভেম্বর রবিবার এ নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করার শেষ দিন। নির্বাচনকে ঘিরে প্রার্থী ও ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দিপনার পাশাপাশি জল্পনা-কল্পনাও চলছে।

Tag :
জনপ্রিয়

শুক্রবার পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

ফরিদপুর পৌরসভার নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন চৌধুরী নায়াব ইউসুফ

Update Time : ০৪:৫২:০০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২০