ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
স্কুল ভর্তিতে প্রার্থী বাছাইয়ে আরো নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার জ্বালানি তেল পাচার রোধ এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি অব্যাহত রাখতে সরকারের তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ইউএনজিএ ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে কমেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানে নতুন করে বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে: তেহরান কোথাও গভীর ভালোবাসা, কোথাও বিশ্বাসভঙ্গের বেদনা, আবার কোথাও রয়েছে আক্ষেপ, ক্ষোভ ও আত্মসম্মান;উদ্ধার মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠি ইরানে থাকা মার্কিন নাগরিকদের দেশটি ছাড়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের ভার্চ্যুয়াল দূতাবাস

সাংবাদিকরা যাতে সরকারের সমালোচনা করতে না পারে এজন্য সাংবাদিকদের এমপি বানানো হয়েছে: প্রধানমন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১২:৪৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪
  • ১৬৭ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রেস ক্লাবের সাবেক সভাপতিকে দুই দুবার সংসদে এমপি করেছি। এবার বর্তমান সভাপতিকে সংরক্ষিত আসনে এমপি করেছি। কেন করেছি জানেন না? হাসতে হাসতে সরকার প্রধান বলেন, সাংবাদিকরা যাতে সরকারের সমালোচনা করতে না পারে এজন্য প্রেস ক্লাবের সভাপতিকে এমপি করা হয়েছে।

আজ শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সাংবাদিক মঞ্জুরুল ইসলাম বুলবুল প্রেস ক্লাবের সভাপতিকে সংসদ সদস্য করায়  ধন্যবাদ জানানোর জবাবে হাসতে হাসতে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী জানান, আওয়ামী লীগ থেকে ৪৮ জন নারী প্রার্থী চূড়ান্ত করা হয়। তার মধ্যে নরসিংদী থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিক বিভাগ থেকে ১৯৯০ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। এ ছাড়া তিনি যুক্তরাষ্ট্রের ওকলাহোমা ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় উচ্চতর প্রশিক্ষণ নিয়েছেন। ১৯৯৯ সাল থেকে তিনি দৈনিক ইত্তেফাক পত্রিকায় কর্মরত আছেন। ২০০১ সালে জাতীয় প্রেস ক্লাবের সদস্য হন।

এছাড়া চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে আওয়ামী লীগ প্রার্থী মুহম্মদ শফিকুর রহমান আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি।

সব শ্রেণিপেশার মানুষকে সংসদে আনতেই সাংবাদিকদের মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘যেহেতু সংসদ সদস্য করার সুযোগ পেয়েছি। সব শ্রেণিপেশার মানুষকে আনার চেষ্টা করেছি। সংসদে কী হয়, সেগুলো সবার জানা ও দেখা দরকার।’

Tag :

স্কুল ভর্তিতে প্রার্থী বাছাইয়ে আরো নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার

সাংবাদিকরা যাতে সরকারের সমালোচনা করতে না পারে এজন্য সাংবাদিকদের এমপি বানানো হয়েছে: প্রধানমন্ত্রী

Update Time : ১২:৪৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪