ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তন করার সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পার হতে কোনো সমস্যা নেই: ইরানের রাষ্ট্রদূত আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২ সেপ্টেম্বর ২০২৬ ফরিদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ডাঃ মোহাম্মদ জাহেদ এর ৩৬ তম মৃত্যুবার্ষিকী আগামীকাল বুধবার আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি মন্ত্রিসভায় নবম পে-স্কেল প্রস্তাব অনুমোদন, গ্রেডভেদে বাড়বে ১০০–১৪২ শতাংশ নতুন পে-স্কেলের সুপারিশ করতে যাচ্ছে অর্থ মন্ত্রণালয়, বেতন বাড়বে ৪ ধাপে দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

উপজেলার প্রথম ধাপের মনোনয়ন পত্র জমার শেষদিন আজ

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথমবারের মতো শুধুমাত্র অনলাইনে মনোনয়নপত্র জমা নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১৫ এপ্রিল) অনলাইন মনোনয়নপত্র দাখিল ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জামানতের টাকা জমা শেষদিন। চার ধাপের এই নির্বাচনের প্রথম ধাপে ১৫২ উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, প্রথম ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৫ এপ্রিল, মনোনয়নপত্র বাছাই ১৭ এপ্রিল, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৮ থেকে ২০ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৮ মে।

প্রথম ধাপের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার হিসেবে সিনিয়র জেলা ও জেলা নির্বাচন কর্মকর্তা আর সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাদের নিয়োগ করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদন আপিল কর্তৃপক্ষ হিসেবে জেলা প্রশাসক নিষ্পত্তি করবেন।

এদিকে দ্বিতীয় ধাপের তফসিলও ঘোষণা করেছে কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপে ১৬১টি উপজেলায় মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ এপ্রিল, মনোনয়নপত্র বাছাই ২৩ এপ্রিল, আপিল গ্রহণ ২৪ থেকে ২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ থেকে ২৯ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল, প্রতীক বরাদ্দ প্রতীক ২ মে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২১ মে।

এই ধাপের নির্বাচনে অতিরিক্ত জেলা প্রশাসকদের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সহকারী রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া ইসির দেওয়া তথ্য অনুযায়ী, চার ধাপের উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপ ২৯ মে এবং চতুর্থ ধাপের ভোট ৫ জুন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Tag :

আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তন করার সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন

উপজেলার প্রথম ধাপের মনোনয়ন পত্র জমার শেষদিন আজ

Update Time : ০৫:৫৪:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪