ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তন করার সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পার হতে কোনো সমস্যা নেই: ইরানের রাষ্ট্রদূত আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২ সেপ্টেম্বর ২০২৬ ফরিদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ডাঃ মোহাম্মদ জাহেদ এর ৩৬ তম মৃত্যুবার্ষিকী আগামীকাল বুধবার আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি মন্ত্রিসভায় নবম পে-স্কেল প্রস্তাব অনুমোদন, গ্রেডভেদে বাড়বে ১০০–১৪২ শতাংশ নতুন পে-স্কেলের সুপারিশ করতে যাচ্ছে অর্থ মন্ত্রণালয়, বেতন বাড়বে ৪ ধাপে দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

ফরিদপুরে সড়কে নিহত ১৩ জনের নাম পরিচয় জানা গেছে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১১:৪০:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
  • ১৮৯ Time View

ফরিদপুরে যাত্রীবাহী বাস ও পিকআপভ্যানের সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ৮টার দিকে কানাইপুরের দিকনগর এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা না গেলেও পরবর্তীতে তাদের নাম-পরিচয় পাওয়া গেছে।

পরিচয় পাওয়া নিহত ১৩ ব্যক্তি হলেন- ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সত্তরকান্দা এলাকার মৃত. আঃ ওহাব মোল্যার স্ত্রী মোসা. মর্জিনা বেগম (৭০), একই গ্রামের তারা মোল্যার ছেলে মো. মিলন মোল্যা (৫৫), মিলন মোল্যার ছেলে মো. রুহান (০৮), মিলন মোল্যার অপর ছেলে মো. আবু জিসান (০৩), মিলন মোল্যার স্ত্রী সুমি বেগম (৩০), আলফাডাঙ্গা উপজেলার চর সহস্রাইল এলাকার মৃত রশিদ খানের ছেলে তবিবুর খান (৫৫), একই উপজেলার

কুসুমদী এলাকার সিরাজুল ইসলামের ছেলে নজরুল ইসলাম (৩৫), বেজীডাঙ্গা গ্রামের নান্নু মোল্লার স্ত্রী জাহানারা বেগম (৪০), মিল্টন শেখের মেয়ে নুরানী (০২), হিতাডাঙ্গা এলাকার আলেক সরদারের স্ত্রী শুকুরন নেছা (৭০), সৈয়দ নিয়াদ আলীর মেয়ে কহিনুর বেগম (৬০) ও ইব্রাহিমের স্ত্রী সূর্য বেগম (৪০)।

পুলিশ জানায়, যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে মাগুরার উদ্দেশে যাচ্ছিল। কানাইপুরের দিকনগর এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ১১ জন মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে। এ ছাড়া আহতদের উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন আরও দুজনের মৃত্যু হয়।

ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, ‘যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে মাগুরার উদ্দেশে যাচ্ছিল। এ সময় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত ৭ জনকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে একজন ও চিকিৎসাধীন অবস্থায় আরও ১ জন মারা যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন।’

ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল আহসান তালুকদার বলেন, ‘এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একইসঙ্গে নিহতদের প্রত্যেকের পরিবারকে পাঁচ লাখ টাকা এবং আহতদের প্রত্যেককে তিন লাখ টাকা করে সরকারের পক্ষ থেকে দেয়া হবে।’

Tag :

আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তন করার সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন

ফরিদপুরে সড়কে নিহত ১৩ জনের নাম পরিচয় জানা গেছে

Update Time : ১১:৪০:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪