ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঘূর্ণিঝড় রেমালে এখন পর্যন্ত ২ জনের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০২:১৯:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪
  • ১৮১ Time View

ঘূর্ণিঝড় রেমালে এখন পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান।

গতকাল রোববার (২৬ মে) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব জানান প্রতিমন্ত্রী। তিনি জানান, কম ক্ষতির মধ্যে দিয়ে এটা মোকাবিলা করার সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। ৮ লাখ মানুষ আশ্রয় কেন্দ্রে পৌঁছাতে পেরেছে।

তিনি আরও জানান, ৯ হাজার আশ্রয় কেন্দ্র রয়েছে। শুকনো খাবার, পানি, পৌঁছে গেছে উপকূলীয় অঞ্চলগুলোতে। ক্ষতিগ্রস্ত বাড়িঘর সংস্কার করা হবে সেই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এবং দুর্গত অঞ্চলে স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

Tag :
জনপ্রিয়

ঘূর্ণিঝড় রেমালে এখন পর্যন্ত ২ জনের মৃত্যু

Update Time : ০২:১৯:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪