ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এবার নতুন এক ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত সংগীতশিল্পী সঞ্জয় ফরিদপুর জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের তৃতীয় ও শেষ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে ‘অপরাজিত’ স্বাদ পেয়েছে কানাডা জমকালো উৎসব, আলো আর বিশ্বমানের তারকাদের সুরের মূর্ছনায় সম্পন্ন হলো কানাডা পর্বের রাজকীয় উদ্বোধন

মোদির শপথ অনুষ্ঠান পেছাচ্ছে

টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। লোকসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে সরকার গঠন করতে যাচ্ছেন বর্ষীয়ান এই নেতা। দায়িত্ব নিতে শনিবার (৮ জুন) তার শপথ নেয়ার কথা থাকলেও এই শপথ গ্রহণ অনুষ্ঠান পিছিয়ে যাচ্ছে।

বৃহস্পতিবার (৬ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, ৮ জুনের (শনিবার) বদলে মোদি পরেরদিন ৯ জুন (রবিবার) সন্ধ্যায় তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন।

বুধবার (৫ মে) নরেন্দ্র মোদিকে বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ-এর প্রধান হিসেবে নির্বাচিত করা হয়। যার মাধ্যমে মোদির প্রধানমন্ত্রী হওয়ার পথ সুগম হয়। আগামী রবিবার যখন মোদি প্রধানমন্ত্রী হিসেবে আবারো শপথ নেবেন তখন তিনি জওহরলাল নেহরুর পর দ্বিতীয় ভারতীয় হিসেবে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার অন্যান্য কীর্তি গড়বেন।

মোদির এ শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে ইতোমধ্যে নিশ্চিত করেছেন তারা মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন।

এদিকে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় বৃহস্পতিবার বিকেলে জানানো হয়েছে, নরেন্দ্র মোদির শপথ পিছিয়ে যাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরও একদিন পেছাচ্ছে। তিনি দিল্লির উদ্দেশে ৮ জুন রওনা করবেন। শপথ হবে ৯ জুন। শেখ হাসিনা দেশে ফিরবেন ১০ জুন।

Tag :

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এবার নতুন এক ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত সংগীতশিল্পী সঞ্জয়

মোদির শপথ অনুষ্ঠান পেছাচ্ছে

Update Time : ১২:১৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪