ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে অধ্যাপক মোহাম্মদ আবদুস সামাদ স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন উৎসব ও সংবর্ধনা অনুষ্ঠান দেশের বাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন ভয়াবহ বন্যায় নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ জনে দাঁড়িয়েছে, নিখোঁজ ১২০০ জনের বেশি আজকের নামাজের সময়সূচি: ২৯ আগস্ট ২০২৬ বিশ্বের সব দেশকে ইরানের সতর্কবার্তা আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা ফরিদপুরের প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক এমএ সামাদ স্যারের সংবর্ধনা অনুষ্ঠান আগামীকাল ২৯ আগষ্ট শনিবার ৬২ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যাহত, দেশে মারাত্মক বিদ্যুৎ বিপর্যয় ভয়াবহ হিমবাহধস ও বন্যার পর এবার তিব্বতে ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বিশ্ববাজারে সোনার দাম আরও কমেছে

আজ দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নয়াদিল্লিতে নরেন্দ্র মোদি ও তার মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদান ও বিভিন্ন আনুষ্ঠানিক কর্মসূচি শেষে আজ দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নয়াদিল্লির স্থানীয় সময় সোমবার (১০ জুন) বিকেল ৫টায় পালাম এয়ার ফোর্স স্টেশনে পৌঁছাবেন তিনি। সেখান থেকে রওনা দিয়ে বাংলাদেশ সময় রাত ৮টায় তার ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।

ভারতের টানা তৃতীয়বারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। তার মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে শেখ হাসিনা প্রতিবেশী দেশটিতে সফর করেন। সেখানে নতুন সরকারকে শুভেচ্ছা জানানো শেষে আজ তিনি দেশে ফিরবেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে রবিবার বিকেলে দেশটির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত শপথ অনুষ্ঠানে পৌঁছান শেখ হাসিনা।

সংক্ষিপ্ত সাক্ষাতে দুই নেতা একে অপরের খোঁজখবর নেন। এরপর মোদি শেখ হাসিনাকে সঙ্গে নিয়ে রাষ্ট্রপতি ভবনের ব্যাঙ্কোয়েট হলে যান। সেখানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর নৈশভোজে যোগ দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়ে সায়মা ওয়াজেদকে নিয়ে রাষ্ট্রপতি ভবনে তৃতীয় বিদেশি নেতা হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন। শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, নেপাল, মরিশাস ও সিসিলির শীর্ষ নেতারাও মোদির শপথ-গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। অনুষ্ঠানে ৮ হাজারেরও বেশি বিশিষ্টজনের রেকর্ড উপস্থিতি দেখা গেছে।

এর আগে, শনিবার সকাল সোয়া ১০টায় শপথ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকা ত্যাগ করেন শেখ হাসিনা।

Tag :
জনপ্রিয়

ফরিদপুরে অধ্যাপক মোহাম্মদ আবদুস সামাদ স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন উৎসব ও সংবর্ধনা অনুষ্ঠান

আজ দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Update Time : ০৫:০৭:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪