ঢাকা ১০:৪২ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম

রোহিঙ্গা ক্যাম্পে আগুন: মোট ১১ জনের লাশ উদ্ধার

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আগুনের ঘটনায় আরও চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট ১১ জনের লাশ উদ্ধার করা হলো। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন বিষয়টি নিশ্চিত করেছেন।

কক্সবাজার ফায়ার স্টেশনের ইনচার্জ শাহদাত হোসেন জানান, লাশ উদ্ধার করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।নিহতদের মধ্যে ৯ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- সলিম উল্লাহ (৫৪), রফিক আলম (২৭), আবদুল্লাহ (৭), আসমাউল (৮), মিজানুর রহমান (৫), বশির আহমদ (৬৩), খতিজা বেগম (৭২), মো. একরাম (২), এমদাদ উল্লাহ (২৬)।

পালংখালী ইউনিয়নের বালুখালী আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ে স্থাপিত প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের চিকিৎসক ব্র্যাকের সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডা. রঞ্জু মিয়া জানান, কমপক্ষে ২ হাজার আহত মানুষকে চিকিৎসা দেওয়া হয়েছে।

Tag :

তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা ক্যাম্পে আগুন: মোট ১১ জনের লাশ উদ্ধার

Update Time : ০২:১৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১