ঢাকা ১০:১৭ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু দেশে হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত হামে শিশু মৃত্যু: ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের দিকে শনাক্ত: : আইডিএফ রামিসা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে ব্যারেলপ্রতি তিন ডলারেরও বেশি বেড়ে গেছে

ফের অনির্দিষ্টকালের জন্য বন্ধ প্রাথমিক বিদ্যালয়

দেশজুড়ে চলমান উদ্ভূত পরিস্থিতিতে আবারও অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়। ফলে আগামীকাল (রোববার) থেকে এসব বিদ্যালয় খুলছে না বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। শনিবার (৩ আগস্ট) বিকেল ৪টার দিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করছেন।

তিনি বলেন, আমরা আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছি। আপাতত আগামীকাল থেকে প্রাথমিক বিদ্যালয় খুলছে না।

এর আগে গত বুধবার (৩১ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক  শিক্ষা অধিদপ্তরের যৌথ বৈঠকে ৪ আগস্ট থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো খোলার সিদ্ধান্ত নিয়েছিল। তবে দেশের ১২টি সিটি কর্পোরেশন ও নরসিংদী জেলার পৌরসভার প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ থাকবে বলে সেদিন জানানো হয়েছিল।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত ১৬ জুলাই থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এর আগে জুলাইয়ের শুরুতে পেনশন এবং কোটা আন্দোলন চূড়ান্ত রূপ পেলে পুরোপুরি স্থবিরতা নেমে আসে শিক্ষাব্যবস্থায়।

গত ১ জুলাই থেকে পাবলিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুর হওয়া এই আন্দোলন ছড়িয়ে যায় সারা দেশে। একপর্যায়ে পুলিশ-বিজিবির সঙ্গে সংঘাতে শিক্ষার্থীসহ ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে। আহত হয় কয়েক হাজার মানুষ।

Tag :

‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’

ফের অনির্দিষ্টকালের জন্য বন্ধ প্রাথমিক বিদ্যালয়

Update Time : ১০:৫১:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪