ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের সব বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেয়ার আলটিমেটাম

আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের সব বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেয়ার আলটিমেটাম দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. নাহিদ ইসলাম। শনিবার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ আল্টিমেটামের ঘোষণা দেন।

এ সময় তিনি সরকার পতনের এক দফা দাবিও ঘোষণা করেন।

নাহিদ ইসলাম তার ঘোষণায় বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হবে। এ সময় রবিবার থেকে সারা দেশে অসহযোগ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।

এর আগে শনিবার বেলা ১১টার পর থেকেই আন্দোলনকারীরা কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় আসতে শুরু করেন। বেলা আড়াইটার দিকে বৃষ্টি শুরু হলে ছাতা মাথায় দিয়ে অবস্থানে অটল থাকেন আন্দোলনকারীরা। একপর্যায়ে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল জনসমুদ্রে পরিণত হয়। পুরো ঢাকা শহর থেকে দলে দলে বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ মিনারে যোগ দেন তারা।

Tag :

Update Time : ০২:৩৩:০২ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪