ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৭ আগস্ট ২০২৬ নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে, নিখোঁজ শত শত পর্যটক নেপালে ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তা দিতে সম্পূর্ণ প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৮, নিখোঁজ কয়েকশ পর্যটক ফরিদপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল ফরিদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত আজকের নামাজের সময়সূচি: ২৬ আগস্ট ২০২৬ ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত একটি গাড়ি থেকে বস্তাভর্তি টাকা জব্দ করেছে ছাত্র-জনতা

রাজধানীর উত্তরায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত একটি গাড়ি থেকে বস্তাভর্তি টাকা জব্দ করেছে ছাত্র-জনতা। এসময় একজনকে আটকও করা হয়েছে।

বুধবার (৭ আগস্ট) বিকেলে উত্তরা হাউসবিল্ডিং এলাকায় এ ঘটনা ঘটে।

ফারদিন নামের এক ছাত্র জানান, গাড়ির ভেতর বস্তা দেখতে পেয়ে সন্দেহ হয়। পরে আমরা সেটি খুলে টাকা দেখতে পেয়ে গাড়িটিকে আটক করি।

সরেজমিন গিয়ে দেখা যায়, গাড়িতে থাকা মাসুদ আলম নামের একজনকে আটক করে উত্তরা টাউন কলেজে ঘিরে রেখেছেন ছাত্র-জনতা। শেষ খবর অনুযায়ী বিকেল ৪টা ৫০ মিনিটে স্থানটিতে সেনাবাহিনী প্রবেশ করে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে। অপরদিকে গাড়ির চালক পালিয়েছে বলে জানিয়েছেন ছাত্ররা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উত্তরা টাউন কলেজের প্রশাসনিক কর্মকর্তা সাখাওয়াত হোসেন গণমাধ্যমকে বলেন, আটক করা গাড়িটিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো রয়েছে।

তবে আটক হওয়া ব্যক্তি বস্তায় থাকা টাকাগুলো নিজের অফিস কর্মচারীদের বেতনের টাকা বলে দাবি করেছেন। বস্তাটিতে আড়াই কোটি টাকা রয়েছে বলেও জানিয়েছেন ওই ব্যক্তি।

Tag :
জনপ্রিয়

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত একটি গাড়ি থেকে বস্তাভর্তি টাকা জব্দ করেছে ছাত্র-জনতা

Update Time : ০৬:২৬:৫০ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪