ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নেপালে ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তা দিতে সম্পূর্ণ প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৮, নিখোঁজ কয়েকশ পর্যটক ফরিদপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল ফরিদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত আজকের নামাজের সময়সূচি: ২৬ আগস্ট ২০২৬ ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই: তথ্যমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামের পতন দেখা গেলেও বাংলাদেশের বাজারে ঘটলো ঠিক উল্টো ঘটনা শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

যত দিন দরকার, তত দিনই থাকবেন অন্তর্বর্তী সরকার: আসিফ মাহমুদ

অন্তর্বর্তী সরকারের মেয়াদ সম্পর্কে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, যত দিন দরকার, তত দিনই থাকবেন। তবে ক্ষমতা ধরে রাখার কোনো অভিলাষ নেই।

দায়িত্ব নেওয়ার পর আজ রোববার সচিবালয়ে অফিস করেন আসিফ মাহমুদ। সেখানে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আরেক সাংবাদিক প্রশ্ন করেন, যদিও বিষয়টি তাঁর মন্ত্রণালয়ের না, তবুও দেখা যাচ্ছে, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানদের জোর করে পদত্যাগপত্র আদায় করা হচ্ছে। এ বিষয়ে তাঁর বক্তব্য কী।

জবাবে আসিফ মাহমুদ বলেন, যাঁরা আন্দোলনে বাধা দিয়েছেন বা অপরাধ করেছেন, সে জন্য ক্ষোভের জায়গা থেকে, আবার স্বার্থের জায়গা থেকে এমনটা হতে পারে। তবে তিনি মনে করেন, এটা একটা প্রক্রিয়ার মাধ্যমে হওয়া উচিত। তা না হলে বিশৃঙ্খলা হবে।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর গত বৃহস্পতিবার রাতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এদিন রাতে বঙ্গভবনে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকারের ১৪ জন শপথ নেন। এই সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আন্দোলনকারী শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নতুন সরকারে উপদেষ্টা হিসেবে যুক্ত হয়েছেন, যা দেশের ইতিহাসে প্রথম।

আসিফ মাহমুদ যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন। আর নাহিদ ইসলাম পেয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব।

Tag :
জনপ্রিয়

নেপালে ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তা দিতে সম্পূর্ণ প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয়

যত দিন দরকার, তত দিনই থাকবেন অন্তর্বর্তী সরকার: আসিফ মাহমুদ

Update Time : ১০:০৫:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪