ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় সংঘাতের সমাধান না হলে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারেন: ট্রাম্প পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নিয়ে নতুন বার্তা, কবে কোথায় আঘাত হানতে পারে আঘাত? সৌদির ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন চালু, বিশ্ববাজারে কমলো দাম সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে ২.০৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা ফরিদপুরের সালথায় ‎বিএনপি কর্মী হত্যা : জামিনে এসে বাদী ও স্বাক্ষীদের হুমকি, বিচারের দাবিতে তিন মাসের সন্তান কোলে নিয়ে আদালতে চত্বরে নিহতের স্ত্রী জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাড়ল বাসভাড়া

ফরিদপুরে জামায়াতের আমির: দূর্গাপুজাকে কেন্দ্র করে কোন মতলববাজ যেন সমাজের শান্তি শৃংখলা নষ্ট করতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে

  • মাহবুব পিয়াল
  • Update Time : ০২:৪৪:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪
  • ২২৮ Time View

ফরিদপুর প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমানে বলেছেন, আসন্ন দূর্গাপুজাকে কেন্দ্র করে কোন মতলববাজ যেন সমাজের শান্তি শৃংখলা নষ্ট করতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে । ডাঃ শফিকুর রহমান বৈষম্য বিরোধী আন্দোলনে ঘাতকদের হাতে কুষ্টিয়ায় যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের সাথে দেখা করতে যাওয়ার পথে রবিবার সকালে  ফরিদপুর শহরতলীর মুন্সী বাজার বাইপাস এলাকায় যাত্রা বিরতির সময় নেতা কর্মীদের উদ্দেশে এ কথা বলেন।

তিনি আরো বলেন,শহীদ পরিবারের ক্ষতি যেন আল্লাহ পুষিয়ে দেন। আল্লাহ যেন তাদের শহীদ হিসেবে কবুল করেন। মাবুদের দরবারে শুকরিয়া সাড়ে ১৭ বছর যে যন্ত্রনা জাতির বুকের মধ্যে চেপে ছিল তিনি তা দুর করে দিয়েছেন। আকাশে এখনও কাল মেঘ আছে আল্লাহ যেন তাও সরিয়ে দেন। আকাশ যেন ফর্সা হয় দিনের আলোয় যেন বাংলাদেশ ঝলমল হয়ে উঠে।

তিনি বলেন সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ, সামনে হিন্দু ধর্মাবলম্বীদের বড় পুজা আসছে সে ব্যাপারে আমরা সজাগ থেকে পাশে থেকে তাদেরকে সহযোগিতা করব। যাতে কোন মতলববাজ আমাদের শান্তি শৃংখলা নষ্ট করতে না পারে। ডাঃ শফিকুর রহমান বলেন, যারা মাইনরিটি মাইনরিটি বলে মানুষের ঘারে চেপে মুসলমানদের বেইজ্জত করতে চায় তারা কিন্তু বসে নেই ,  এদের ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে। এ দুস্কৃতিকারিরা যেন ফাকতালে কোন অঘটন ঘটাতে না পারে শৃংখলা নষ্ট করতে না পারে সে জন্য সমাজের সর্বস্তরের মানুষদের নিয়ে তাদের ষড়যন্ত্র রুখে দিতে হবে ইনশাল্লাহ।

এ সময় ফরিদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বদরুদ্দিন, নায়েবে আমির ইমতিয়াজ উদ্দিন আহমেদ, জেলা সেক্রেটারী অধ্যাপক আব্দুল ওয়াহাব, পৌর আমির মাওলানা রফিকুল ইসলাম, পৌর সেক্রেটারী তাকিম আহমেদ সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময়

ফরিদপুরে জামায়াতের আমির: দূর্গাপুজাকে কেন্দ্র করে কোন মতলববাজ যেন সমাজের শান্তি শৃংখলা নষ্ট করতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে

Update Time : ০২:৪৪:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪