ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে স্কুল-কলেজের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন দেশে চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় দেশে ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩ জামায়াতের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু রামিসার মতো অপ্রতিমের হত্যার বিচারও দ্রুত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লায় অপ্রতিমকে যেভাবে হত্যা করা হয়, জানাল পুলিশ বাবা-মায়ের পরে এবার জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান চলতি বছরের প্রথম আট মাসে দেশে ১৫৫ জন শিশুকে হত্যা, এখনও নিখোঁজ ২ হাজারের বেশি

আসাদুজ্জামান খান কামালের ছেলে জ্যোতির সাত দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৯:০৬:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪
  • ১৮৯ Time View

ঢাকার আশুলিয়া থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মোদ্দাসের খান জ্যোতির সাত দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেছে পুলিশ। শনিবার (১৪ সেপ্টেম্বর) মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার উপপরিদর্শক আবু তাহের মিয়া এ আবেদন করেন। এ বিষয়ে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হবে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গত ১১ সেপ্টেম্বর ঢাকার আশুলিয়া থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলাটি করেন ভুক্তভোগী মো. রবিউল সানি। মামলায় শেখ হাসিনাসহ ৩০ জনকে আসামি করা হয়।

এ মামলার অপর আসামিরা হলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, ইউজিসির সাবেক সচিব ড. ফেরদৌস জামান, সাবেক সদস্য ড. মুহাম্মদ আলমগীর, ড. বিশ্বজিৎ চন্দ্র, ড. মো. সাজ্জাদ হোসেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়ার পর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, স্ত্রী লুৎফুল তাহমিনা খান ও তাদের ছেলে সাফি মুদ্দাসির খান পলাতক ছিলেন। গত ১ সেপ্টেম্বর আদালত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন।

Tag :

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

আসাদুজ্জামান খান কামালের ছেলে জ্যোতির সাত দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

Update Time : ০৯:০৬:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪