ঢাকা ০৬:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৮২ যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বিরল ব্যক্তিগত অভ্যর্থনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় সংঘাতের সমাধান না হলে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারেন: ট্রাম্প পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান

ফরিদপুর জেলার শ্রেষ্ঠ কলেজ শিক্ষক নির্বাচিত হলেন সরকারি রাজেন্দ্র কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক রিজভী জামান

ফরিদপুর জেলার শ্রেষ্ঠ কলেজ শিক্ষক নির্বাচিত হলেন দক্ষিণবঙ্গের অন্যতম বৃহত্তম ও শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সরকারি রাজেন্দ্র কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক রিজভী জামান।

শুক্রবার (২৬) মার্চ রাতে “জ্ঞানের আলো ট্রাস্ট” কর্তৃক ফরিদপুর জেলা প্রশাসনের একটি অনুষ্ঠানে জেলা প্রশাসক অতুল সরকার কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে তাঁর নাম ঘোষণা করেন।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশার্রফ আলী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. হযরত আলী, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদ, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যা প্রমূখ।

তাঁর এই অভূতপূর্ব সাফল্যে ছাত্র ছাত্রীরা সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

এই বিষয়ে রিজভী জামান বলেন, ফরিদপুর জেলা প্রশাসনের অনন্যসাধারণ উদ্যোগে “জ্ঞানের আলো ট্রাস্ট” কর্তৃক উপজেলা এবং জেলা পর্যায়ে বাছাইয়ের মাধ্যমে “জেলা পর্যায়ের শ্রেষ্ঠ কলেজ শিক্ষক” মনোনীত হয়েছি। এতে আনন্দিত এবং গৌরবান্বিত বোধ করছি।

তিনি আরো বলেন, এ ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখে আগামীতে সুন্দরভাবে দায়িত্ব পালনের জন্য বিনম্র চিত্তে সবার কাছে দোয়া চাই।

এই ব্যাপারে সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোর্শারফ আলী বলেন, রিজভী জামানের এই সাফল্যে আমরা গর্বিত। সে নিজের ব্যক্তিগত অর্জনের পাঁশাপাশি আমাদের কলেজের মুখ উজ্জ্বল করেছে। আমি তাঁর মঙ্গল কামনা করছি।

জনাব রিজভী জামান শিক্ষা প্রসারের সঙ্গে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে আগ্রণী ভুমিকা পালন করে আসছে। তার এই প্রাপ্তিতে তার অগণিত প্রিয় শিক্ষার্থী ও সমাজের সুনাগরিকবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।

Tag :

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ফরিদপুর জেলার শ্রেষ্ঠ কলেজ শিক্ষক নির্বাচিত হলেন সরকারি রাজেন্দ্র কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক রিজভী জামান

Update Time : ০৫:১৯:০১ অপরাহ্ন, সোমবার, ২৯ মার্চ ২০২১