ঢাকা ০২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বিরল ব্যক্তিগত অভ্যর্থনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় সংঘাতের সমাধান না হলে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারেন: ট্রাম্প পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নিয়ে নতুন বার্তা, কবে কোথায় আঘাত হানতে পারে আঘাত? সৌদির ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন চালু, বিশ্ববাজারে কমলো দাম

চন্দনা-বারাশিয়া নদীতে নৌকা বাইচ

মাহবুব পিয়াল,ফরিদপুর : ফরিদপুরের মধুখালীতে চন্দনা-বারাশিয়া নদীতে আড়কান্দী, সোন্দাহ ও বন্দর নৌকা বাইচ কমিটির আয়োজনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলার নওপাড়া ইউনিয়নের আড়কান্দী সেতু এলাকায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম টিপুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুর -১ আসনের সাবেক এমপি ও বাংলাদেশ কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম। নৌকা বাইচের উদ্বোধন করেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনীক। নৌকা বাইচে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি রাকিব হোসেন চৌধুরি, সাধারন সম্পাদক আবুল কাশেম আবুল, ফরিদপুর জেলা যুবদলের সদস্য আব্দুল আলীম মানিক, যুগ্ম সাধারন সম্পাদক বাবলু কুমার,শরিফুল ইসলাম ফকির, সাংগঠনিক সম্পাদক হায়দার আলী মোল্যা,পৌর বিএনপির সভাপতি শাহাবুদ্দীন আহম্মেদ সতেজসহ প্রমুখ। নৌকা বাইচ প্রতিযোগিতা দেখার জন্য দুপুর হতে দূর-দূরান্তের হাজার হাজার নারী-পুষের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে নদীর দুই তীর। মাঝি-মাল্লাদের সারি গান, ঢাক-ঢোলের শব্দ,বাঁশির সুর ও কাঁসা-পিতলের ঘণ্টার আওয়াজ দর্শকদের বাড়তি আনন্দ দেয়। বিভিন্ন বয়সী হাজারো নারী-পুরুষ চন্দনা-বারাশিয়া নদীর দুই পাড়ে দাঁড়িয়ে প্রতিযোগিতা উপভোগ করেন। বাইচে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের তামারহাজী গ্রামের বাকু শেখের মায়ের দোয়োা নৌকা প্রথম হয়েছে। দ্বিতীয় হয়েছে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার মহেষপুরের নাওড়াদোলা ময়ুর পঙ্খী এবং তৃতীয় হয়েছে ফরিদপুরের বোয়ালমারী সদর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের ছাত্তার ফকিরের ভাই ভাই ‘জলপরী‘ নৌকা। নৌকাবাইচ শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্টানের অতিথিগণ।

Tag :

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বিরল ব্যক্তিগত অভ্যর্থনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

চন্দনা-বারাশিয়া নদীতে নৌকা বাইচ

Update Time : ০৪:০৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪