ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছেন ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৬ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প

ফরিদপুরে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাইনুদ্দিন আহমেদ মানু গ্রেপ্তার

মাহবুব পিয়াল,ফরিদপুর : ফরিদপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর মাইনুদ্দিন আহমেদ মানুকে (৬০) গ্রেপ্তার করা হয়েছে। আজ রবিবার দুপুর ২টার দিকে শহরের দক্ষিন টেপাখোলা হরিসভা  এলাকায় অবস্থিত তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে মুজাহিদুল ইসলামের দায়ের করা মামলার এজাহার ভুক্ত আসামিমাইনুদ্দিন আহমেদ মানু । ফরিদপুর কোতয়ালী থানার পুলিশ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছে।

মাইনুদ্দিন আহমেদ মানু জেলা আওয়ামীলীগের প্রভাবশালী নেতা এবং ফরিদপুর পৌরসভার  ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন।

ফরিদপুর কোতয়ালী থানা সুত্রে জানা গেছে, ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনের সময় শহরের বিভিন্ন জায়গায় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের হামলার শিকার হয় শিক্ষার্থীরা। এ ঘটনায় আহত হন ফরিদপুর সদরের মাহমুদপুর এলাকার বাসিন্দা মুজাহিদুল ইসলামের মেয়ে হেলথ কেয়ার ট্রেনিং সেন্টারে অধ্যায়নরত মুমতাহীনা ইসলাম (১৯)।

এ ঘটনায় মুজাহিদুল ইসলাম (৪৬) বাদী হয়ে গত ১০ অক্টোবর সাবেক প্রধান মনন্ত্রী শেখ হাসিনা সহ ১২৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা তিন থেকে চারশজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এ মামলার এজাহারভুক্ত ৭৪ নম্বর আসামি মাইনুদ্দিন আহমেদ মানু।

মানুকে গ্রেপ্তারের ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ রবিবার দুপুর ২টার দিকে শহরের দক্ষিণ টেপাখোলা মহল্লার হরিসভা এলাকার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় মানুকে। বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে ।তিনি বলেন, পরে তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

Tag :
জনপ্রিয়

ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা

ফরিদপুরে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাইনুদ্দিন আহমেদ মানু গ্রেপ্তার

Update Time : ০১:৩২:০২ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪