ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে নানা আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে আলোচনা সভা, পুরস্কার বিতরণ চেকের মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয় হরমুজ প্রণালিতে মার্কিন সাবমেরিন ড্রোন আটক, দাবি ইরানের আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৯ সেপ্টেম্বর ২০২৬ সুশিক্ষিত, দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর এর যাত্রা শুরু আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৮ সেপ্টেম্বর ২০২৬ দান করার পরও আজীবন বাবা-মায়ের ভোগদখল করার অধিকার দিয়ে ‘সম্পত্তি হস্তান্তর বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস

বকেয়া বেতনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা

  • Reporter Name
  • Update Time : ০৬:১৩:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
  • ১৭৭ Time View
গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। বুধবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে আটটা থেকে গাজীপুর সিটি কর্পোরেশনের গাজীপুরা এলাকায় ‘তারা টেক্স’ নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা তাদের বকেয়া বেতনের দাবিতে এই অবরোধ সৃষ্টি করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর মহানগরীর গাজীপুরা এলাকায় তারা টেক্স নামক পোশাক কারখানার শ্রমিকরা গত অক্টোবর মাসের বেতনের দাবিতে কারখানার সামনে বিক্ষোভ করেন। একপর্যায়ে তারা মিছিল সহকারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এসে অবরোধ সৃষ্টি করেন। এতে ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

অবরোধের ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।  গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, অক্টোবর মাসের বেতনের দাবিতে শ্রমিকরা ঢাকা-মহাসড়ক অবরোধ করে রেখেছেন। শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার জন্য কাজ করছে পুলিশ।
উল্লেখ্য, বকেয়া বেতনের দাবিতে গত শনিবার থেকে টানা তিনদিন ঢাকা-ময়মনসিংহ মহসড়ক অবরোধ করে রাখেন শ্রমিকরা। সোমবার রাত সাড়ে দশটার দিকে তারা এই অবরোধ প্রত্যাহার করলে ওই মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
Tag :

ফরিদপুরে নানা আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বকেয়া বেতনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা

Update Time : ০৬:১৩:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪