ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের তৃতীয় ও শেষ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে ‘অপরাজিত’ স্বাদ পেয়েছে কানাডা জমকালো উৎসব, আলো আর বিশ্বমানের তারকাদের সুরের মূর্ছনায় সম্পন্ন হলো কানাডা পর্বের রাজকীয় উদ্বোধন এক নজরে বিশ্ব সংবাদ: ১২ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৩ জুন ২০২৬ ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ বিশ্ব জুড়ে সার্ভার ডাউন

শীতলক্ষ্যা নদীতে একটি কার্গো জাহাজের ধাক্কায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে একটি লঞ্চ ডুবে গেছে

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে একটি কার্গো জাহাজের ধাক্কায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে একটি লঞ্চ ডুবে গেছে। রবিবার (০৪ এপ্রিল) বিকেলে এ লঞ্চ দুর্ঘটনা ঘটে। ইতোমধ্যে নিখোঁজদের উদ্ধার কাজ শুরু হয়েছে।

এ বিষয়ে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে উদ্ধারকারী জাহাজ রওয়ানা দিয়েছে।

জানা গেছে, ডুবে যাওয়া লঞ্চটির নাম রাবিতা আল হাসান। নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ রুটে যাত্রী নিয়ে চলাচল করে লঞ্চটি। প্রতিদিনের মতো রবিবার যাত্রী নিয়ে গন্তব্যে যাওয়ার পথে শীতলক্ষ্যা নদীতে একটি কার্গো জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়।

লঞ্চ দুর্ঘটনার খবর পেয়ে ইতোমধ্যে উদ্ধারকারী জাহাজ ও উদ্ধার কর্মীরা দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা দিয়েছে।

এদিকে, বৈরি আবহাওয়ার কারণে সদরঘাট থেকে লঞ্চ চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে বিআইডব্লিউটিএ।

Tag :

মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ

শীতলক্ষ্যা নদীতে একটি কার্গো জাহাজের ধাক্কায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে একটি লঞ্চ ডুবে গেছে

Update Time : ০১:২৯:২৯ অপরাহ্ন, রবিবার, ৪ এপ্রিল ২০২১