ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতার মেয়াদ বাড়াতে আগ্রহী নন ট্রাম্প, ফের বাজবে যুদ্ধের দামামা? এক নজরে বিশ্ব সংবাদ: ১৭ আগস্ট ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৮ আগস্ট ২০২৬ দেশে গত একদিনে হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও মার্কিন সেনাকে হত্যা বা আটক করলে ৩০ হাজার ডলার পুরস্কার ঘোষণা ইরানের ইরানের ওপর ট্রাম্প চাপিয়ে দিতে চান ‘নতুন যুদ্ধ’ ৩০ দিনের মধ্যে চিকিৎসকদের বায়োমেট্রিক চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

২০২৪ সালের নভেম্বর পর্যন্ত রেকর্ড সংখ্যক মানুষ নিউজিল্যান্ড ছেড়েছে

২০২৪ সালের নভেম্বর পর্যন্ত রেকর্ড সংখ্যক মানুষ নিউজিল্যান্ড ছেড়েছে। দেশটির অর্থনৈতিক অবস্থা যে ভালো নেই এর মাধ্যমে সেটিই পরিষ্কার হচ্ছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে, ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত দেশটি থেকে এক লাখ ২৭ হাজার ৮০০ মানুষ নিউজিল্যান্ড ছেড়েছে, যা আগের ১২ মাসের তুলনায় ২৮ শতাংশ বেশি। অতীতে কখনোই এক বছরে এত সংখ্যক মানুষ দেশটি ছাড়েনি।

জানা গেছে, যারা নিউজিল্যান্ড ছেড়েছে তাদের মধ্যে ৫০ শতাংশই দেশটির নাগরিক। মাত্র ৫৩ লাখ জনসংখ্যার দেশটিতে কয়েক বছর ধরেই অর্থনৈতিক দুর্বলতা দেখা যাচ্ছে। কারণ ঐতিহাসিকভাবে উচ্চ মূল্যস্ফীতি কমাতে কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বেশি রাখছে।

সিনিয়র অর্থনীতিবিদ মাইকেল গর্ডন বলেছেন, প্রচুর লোক কাজের সুযোগের জন্য নিউজিল্যান্ডে আসে এবং একই সময়ে অনেকে আবার চলে যায়।

তিনি বলেন, অস্ট্রেলিয়ার অর্থনীতি এখন ভালো অবস্থানে রয়েছে। তাই কাজের সুযোগে সেখানে অনেকে চলে যাচ্ছেন।

২০২৪ সালের নভেম্বর পর্যন্ত নিউজিল্যান্ডের নেট মাইগ্রেশন ছিল ৩০ হাজার ৬০০, যা তার আগের বছর ছিল এক লাখ ৩৫ হাজার ৭০০।

সূত্র: রয়টার্স

Tag :

বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম

২০২৪ সালের নভেম্বর পর্যন্ত রেকর্ড সংখ্যক মানুষ নিউজিল্যান্ড ছেড়েছে

Update Time : ০৩:৩৪:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫