ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতার মেয়াদ বাড়াতে আগ্রহী নন ট্রাম্প, ফের বাজবে যুদ্ধের দামামা? এক নজরে বিশ্ব সংবাদ: ১৭ আগস্ট ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৮ আগস্ট ২০২৬ দেশে গত একদিনে হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও মার্কিন সেনাকে হত্যা বা আটক করলে ৩০ হাজার ডলার পুরস্কার ঘোষণা ইরানের ইরানের ওপর ট্রাম্প চাপিয়ে দিতে চান ‘নতুন যুদ্ধ’ ৩০ দিনের মধ্যে চিকিৎসকদের বায়োমেট্রিক চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

সীমান্তে ফের বিএসএফের গুলি, বাংলাদেশি যুবক আহত

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১০:১২:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
  • ১৫৫ Time View

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে হাবিল উদ্দীন (৩০) নামের এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।

শনিবার (২৫ জানুয়ারি) চাঁপাইনবাবগঞ্জ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-৫৯ ব্যাটায়িলয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল শুক্রবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে এ ঘটনা ঘটে। আহত হাবিল উদ্দীন (৩২) একই উপজেলার তেলকুপি গ্রামের বেলাল উদ্দীনের ছেলে।

স্থানীয়রা জানান, রাতে হাবিলসহ ৭ থেকে ৮ জন বাংলাদেশি তেলকুপি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করে। এ সময় বিএসএফ সদস্যরা গুলি ছুড়লে হাবিল আহত হন। তাঁর পিঠে গুলি লাগে। পরে হাবিলকে চিকিৎসার জন্য শনিবার ভোরে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চাঁপাইনবাবগঞ্জ বিজিবি-৫৯ ব্যাটায়িলয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, রাত সাড়ে ৩টার দিকে সীমান্তের ওপারে দুই থেকে তিন রাউন্ড গুলির শব্দ শোনা গেছে। গুলিতে বাংলাদেশি এক যুবক আহত হয়েছেন।

কর্নেল গোলাম কিবরিয়া জানান, গোলাগুলির ঘটনা নিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের জন্য আহ্বান জানানো হয়েছে।

এর আগে, গত ১০ জানুয়ারি রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আরেক সীমান্ত আজমতপুরে বিএসএফের গুলিতে শহীদুল ইসলাম নামে এক চোরাচালানী আহত হন।

Tag :

বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম

সীমান্তে ফের বিএসএফের গুলি, বাংলাদেশি যুবক আহত

Update Time : ১০:১২:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫