ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
খুচরা বাজারে সব ধরনের চালের দামই আবার বেড়েছে, কমেছে ডিম ও মুরগির বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম এক নজরে বিশ্ব সংবাদ: ১৮ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৮ জুন ২০২৬ ফরিদপুরে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন-সিবিএ -এর শিল্প বিরোধ উত্থাপন সভা জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় নেতার ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন বাংলাদেশ দলিল লেখক সমিতি’র ফরিদপুর জেলা ও বিভাগীয় সম্মেলন -কে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে সাবেক মন্ত্রী ও সংবিধান রচয়িতা গৌর চন্দ্র বালার ২১ তম মৃত্যুবার্ষিকী আজ ইরান-যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তির পরও হামলার হুঁশিয়ারি ট্রাম্পের ক্রোয়েশিয়াকে হারিয়ে ইংল্যান্ডের দারুণ শুরু

কাশ্মীরের জন্য ৩টি যুদ্ধ করেছি প্রয়োজনে আরও ১০টি যুদ্ধ করব: পাকিস্তানের সেনাপ্রধান

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির বলেছেন, কাশ্মীরের জন্য ৩টি যুদ্ধ করেছি প্রয়োজনে আরও ১০টি যুদ্ধ করব। কাশ্মীর আগেও পাকিস্তানের অংশ ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে।

বুধবার আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফ্ফরাবাদে দেওয়া ভাষণে তিনি বলেন, একদিন অবশ্যই পুরো কাশ্মীর পাকিস্তানের অংশ হবে।

পাকিস্তানের সেনাপ্রধান বলেন, কোনো সন্দেহ নেই, কাশ্মীরের মানুষের ইচ্ছা ও লক্ষ্য অনুযায়ী, এটি একদিন স্বাধীন ও পাকিস্তানের অংশ হবে।খবর ডন ও জিয়ো নিউজের।

আসিম মুনির বলেন, স্বাধীনতার মশাল কাশ্মীরিরা প্রজন্ম থেকে প্রজন্মে ধারণ করে আসছে। আল্লাহ তায়ালা কাশ্মীরের ভূমিকে প্রাকৃতিক সৌন্দর্য এবং সম্পদে সমৃদ্ধ করেছেন।কিছু সময়ের দখলকৃত কাশ্মীরে অত্যাচার করতে পারো কিন্তু তা স্থায়ী হবে না।

জেনারেল মুনির হুমকি দেন, পাকিস্তানের বিরুদ্ধে যারা শক্তি প্রয়োগ করবে, তাদের বিরুদ্ধে তারাও পাল্টা শক্তি প্রয়োগ করবেন এবং পাকিস্তানের সার্বভৌমত্ব ও অখণ্ডতাকে যেকোনো মূল্যে রক্ষা করবেন।

আজাদ কাশ্মীমের মুজাফ্ফরাবাদে কাশ্মীর আন্দোলনে শহিদদের বেদিতে পুষ্পস্তব অর্পণ করেন তিনি।

এছাড়া ভারতের অধীনে থাকা জম্মু কাশ্মীরের বিভিন্ন নেতা ও উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন আসিম মুনীর। এই নেতাদের তিনি আশ্বস্ত করেন, তাদের স্বাধীনতার সংগ্রামে পাকিস্তান সবসময় পাশে থাকবে।

জেনারেল মুনীর বলেন, জম্মু কাশ্মীরে হিন্দুবাদীদের অত্যাচার নির্যাতন বেড়ে চলছে। কিন্তু এসব অত্যাচার সেখানকার মানুষের মনোবলকে আরও শক্তিশালী করবে।

Tag :

খুচরা বাজারে সব ধরনের চালের দামই আবার বেড়েছে, কমেছে ডিম ও মুরগির

কাশ্মীরের জন্য ৩টি যুদ্ধ করেছি প্রয়োজনে আরও ১০টি যুদ্ধ করব: পাকিস্তানের সেনাপ্রধান

Update Time : ০৫:২২:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫