ঢাকা ০২:১২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও মার্কিন সেনাকে হত্যা বা আটক করলে ৩০ হাজার ডলার পুরস্কার ঘোষণা ইরানের ইরানের ওপর ট্রাম্প চাপিয়ে দিতে চান ‘নতুন যুদ্ধ’ ৩০ দিনের মধ্যে চিকিৎসকদের বায়োমেট্রিক চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর আগামী ৪৮ ঘণ্টা দেশের চার বিভাগে ভারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা ইসরায়েল প্রত্যাখ্যান করায় এর তীব্র নিন্দা জানিয়েছে ৮ মুসলিম দেশ আজকের নামাজের সময়সূচি: ১৭ আগস্ট ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ দেশে ভূমিকম্প অনুভূত

কারো রক্তচক্ষু বা ধমকের কারণে কোনো কাজ করার প্রয়োজন নেই: ডিসিদের প্রধান উপদেষ্টা

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১১:১৯:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৫৬ Time View

জেলা প্রশাসকদের স্বাধীনভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।  তিনি বলেন, এ সরকারের আমলে কারো রক্তচক্ষু বা ধমকের কারণে কোনো কাজ করার প্রয়োজন নেই। কারো ধমক শুনবেন না।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর শাপলা হলে তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, নিজের বিবেচনা ও আইন অনুযায়ী দেশের স্বার্থে যা করা দরকার, সেটাই করতে হবে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসকদের সবসময় সজাগ থাকতে হবে। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারদর নিয়ন্ত্রণে রাখতে মাঠ পর্যায়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, আমরা আইন প্রণয়ন করেছি, কিন্তু তা গ্রাম-গঞ্জে পৌঁছায়নি। সিদ্ধান্ত কেন্দ্রে থেকে গেছে। এই দূরত্ব কমাতে হবে। মানুষকে অহেতুক হয়রানি করা যেন প্রশাসনের ধর্ম না হয়। সরকার মানেই হয়রানি নয়। বরং জনগণের অধিকার নিশ্চিত করাই সরকারের প্রধান কাজ।
এর আগে রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায়  তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সম্মেলন চলবে আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
Tag :

সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও

কারো রক্তচক্ষু বা ধমকের কারণে কোনো কাজ করার প্রয়োজন নেই: ডিসিদের প্রধান উপদেষ্টা

Update Time : ১১:১৯:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫