ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছেন ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৬ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প

গণতন্ত্রের বিকল্প কোনো রূপ নেই, একে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনের কোনো বিকল্প নেই:

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:০৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৪১ Time View
গণতন্ত্রের বিকল্প কোনো রূপ নেই, একে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে জেলা বিএনপির আয়োজনে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনে এসব মন্তব্য করেন তিনি।
এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গত ১৫ বছর আমরা ভয়ংকর সময় পার করেছি। একটা পাথর আমাদের বুকে ছিল। সেই পাথর আমাদের খেলার মাঠগুলোকে ধ্বংস করে দিয়েছে। আমাদের ফুটবল-ক্রিকেটসহ ক্রীড়াঙ্গন ও সাংস্কৃতিক অঙ্গনকে ধ্বংস করে দিয়েছে।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থান নিয়ে তিনি বলেন, গত বছর ছাত্র-জনতার হাত ধরে ভূমিকম্প হয়ে গেল। তাদের গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন একটি বাংলাদেশের সৃষ্টি হয়েছে। আমাদের সামাজিক জীবন, রাজনৈতিক জীবন সবক্ষেত্রেই একটি নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছে। আর এটিকে আমাদের নতুন করে সাজাতে হবে।
এ সময় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় ও দলটির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক আমিনুল হক, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভাইস-চেয়ারম্যান ও কেন্দ্রীয় কমিটির পল্লি ও সমবায়বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় সৈয়দ রুম্মান বিন ওয়ালী সাব্বিরসহ জেলা-উপজেলার নেতারা ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনের আগে স্থানীয় শিল্পীদের আয়োজনে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
টুর্নামেন্টে রংপুর বিভাগের ৮টি জেলা পর্যায়ক্রমে প্রতিযোগিতা করবে। চলতি মাসের আগামী ২৭ ফেব্রুয়ারি টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
Tag :
জনপ্রিয়

ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা

গণতন্ত্রের বিকল্প কোনো রূপ নেই, একে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনের কোনো বিকল্প নেই:

Update Time : ০৫:০৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫