ঢাকা ০৭:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে স্কুল-কলেজের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন দেশে চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় দেশে ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩ জামায়াতের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু রামিসার মতো অপ্রতিমের হত্যার বিচারও দ্রুত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লায় অপ্রতিমকে যেভাবে হত্যা করা হয়, জানাল পুলিশ বাবা-মায়ের পরে এবার জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান চলতি বছরের প্রথম আট মাসে দেশে ১৫৫ জন শিশুকে হত্যা, এখনও নিখোঁজ ২ হাজারের বেশি

জনদুর্ভোগ নিরসনের জন্য স্থানীয় নির্বাচন আগে দিতে হবে: জামায়াতে ইসলামীর আমির

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৬:০৩:১৯ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৫৯ Time View

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনদুর্ভোগ নিরসনের জন্য স্থানীয় নির্বাচন আগে দিতে হবে। স্থানীয় নির্বাচন হলেই জনগণের এই দুর্ভোগ কাটবে। তবে জাতীয় নির্বাচনের আগে জনগণ কিছু মৌলিক সংস্কার চায়।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদপুরের হাজীগঞ্জ বিশ্বরোডে জেলা জামায়াত আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান।

জামায়াত আমির বলেন, ‘শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতারা নির্বিঘ্নে চুরি-ডাকাতি, খুন-গুম করার জন্য আমাদের জেলে নিয়েছে। তারা মনে করেছে, তারা যা চাবে, তা-ই পাবে। তারা মানুষের অধিকার কেড়ে নিয়েছে। তারা (আওয়ামী লীগ) মানুষকে মানুষ মনে করত না। রাজনৈতিক নেতাদের উপহাস করে কথা বলত। তাদের ধারণা, তারা দীর্ঘকাল শাসন করে বেড়াবে। তারা ভুলে গেছে, সবকিছুর মালিক আল্লাহ। তিনি বসাতেও পারেন, খসাতেও পারেন।’

জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট মো. মাসুদুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে ও জেলা জামায়াতের সেক্রেটারি সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শাহজাহান মিয়ার পরিচালনায় পথসভায় আরও বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ সহকারী সেক্রেটারি কামাল উদ্দিন ও সাবেক জেলা আমির মাওলানা আবদুর রহিম পাটওয়ারী।

এর আগে লক্ষ্মীপুর জেলা জামায়াতের আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন আমির ডা. শফিকুর রহমান।

Tag :

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

জনদুর্ভোগ নিরসনের জন্য স্থানীয় নির্বাচন আগে দিতে হবে: জামায়াতে ইসলামীর আমির

Update Time : ০৬:০৩:১৯ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫