ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় সংঘাতের সমাধান না হলে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারেন: ট্রাম্প পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নিয়ে নতুন বার্তা, কবে কোথায় আঘাত হানতে পারে আঘাত? সৌদির ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন চালু, বিশ্ববাজারে কমলো দাম সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে ২.০৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা ফরিদপুরের সালথায় ‎বিএনপি কর্মী হত্যা : জামিনে এসে বাদী ও স্বাক্ষীদের হুমকি, বিচারের দাবিতে তিন মাসের সন্তান কোলে নিয়ে আদালতে চত্বরে নিহতের স্ত্রী জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাড়ল বাসভাড়া

ফরিদপুরে গ্রাম আদালত সক্রিয়করনে দুইদিনব্যাপী প্রশিক্ষন শুরু

মাহবুব পিয়াল,ফরিদপুর প্রতিনিধি: তৃণমূল পর্যায়ে বিচারকে শক্তিশালী করতে পারলে পুলিশের উপর এবং আদালতের উপর চাপ কমে যাবে। দিনে দিনে মামলার জট বাড়ছে, আমাদের উপর চাপ বাড়ছে। এজন্য গ্রাম আদালতকে সক্রিয় করতে হবে।

সোমবার দুপুরে ফরিদপুর সার্কিট হাউজে দুই দিন ব্যাপী আয়োজিত গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের প্রশিক্ষকদের প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে ফরিদপুরের জেলা প্রশাসক মো: কামরুল হাসান মোল্যা এসব কথা বলেন।

জেলা প্রশাসক মো: কামরুল হাসান মোল্যা বলেন, অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পেতে হলে চলো যাই গ্রাম আদালতে এ প্রতিপাদ্যকে সামনে রেখে এ প্রশিক্ষন প্রদান করা হচ্ছে। গ্রাম আদালতে কি প্রক্রিয়ায় আদালত পরিচালিত হবে তা সম্পর্কে আপনাদেরকে অবগত করা হবে এখানে। কারণ আপনারাও এখান থেকে গিয়ে আপনার এলাকার গ্রাম আদালতে প্রশিক্ষন প্রদান করবেন।
দুইদিনব্যাপী প্রশিক্ষণের প্রথম দিনে ফরিদপুর জেলার পাঁচটি উপজেলার (মধুখালী, আলফাডাঙ্গা, বোয়ালমারী, চরভদ্রাসন ও সালথা) ইউএনও, ওসি, এসিল্যান্ড, মহিলা বিষয়ক কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তারা প্রশিক্ষণ গ্রহণ করেন। আগামীকাল দ্বিতীয় দিনে ফরিদপুরের বাকি চারটি উপজেলার কর্মকর্তাদের নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক চৌধুরী রওশন ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো: আব্দুল জলিল। অনুষ্ঠান সঞ্চালন করেন প্রকল্পের জেলা ম্যানেজার শরিফুল ইসলাম। সহযোগিতায় ছিলেন উপজেলা সমন্বয়কারী মোছাম্মাদ রুবিনা বেগম।

Tag :

ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময়

ফরিদপুরে গ্রাম আদালত সক্রিয়করনে দুইদিনব্যাপী প্রশিক্ষন শুরু

Update Time : ১০:১২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫