ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় সংঘাতের সমাধান না হলে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারেন: ট্রাম্প পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নিয়ে নতুন বার্তা, কবে কোথায় আঘাত হানতে পারে আঘাত? সৌদির ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন চালু, বিশ্ববাজারে কমলো দাম সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে ২.০৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা ফরিদপুরের সালথায় ‎বিএনপি কর্মী হত্যা : জামিনে এসে বাদী ও স্বাক্ষীদের হুমকি, বিচারের দাবিতে তিন মাসের সন্তান কোলে নিয়ে আদালতে চত্বরে নিহতের স্ত্রী জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাড়ল বাসভাড়া

দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠনের প্রস্তাবে সম্মতি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী

দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠনের প্রস্তাবে সম্মতি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, তবে সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ চার বছরে নামিয়ে আনার প্রস্তাবের বিরোধিতা করেছে দলটি। তাদের মতে, পাঁচ বছর মেয়াদই যথাযথ।

শনিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে জামায়াতের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের বিরতিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, “প্রতিবেদনের পাঁচটি সংস্কার বিষয়ের মধ্যে সংবিধান সংস্কার নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। কিছু বিষয়ে একমত হয়েছি, কিছু বিষয়ে আলোচনা চলছে। সব আলোচনা আজ শেষ নাও হতে পারে।”

জামায়াতের ১০ সদস্যের প্রতিনিধি দলে আরও ছিলেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, হামিদুর রহমান আজাদ, মতিউর রহমান আকন্দ, এহসানুল মাহবুব জুবায়ের ও নুরুল ইসলাম বুলবুল প্রমুখ।

এদিকে, জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, “সংস্কার প্রক্রিয়া কোনো একক রাজনৈতিক দলের বিষয় নয়, এটা জাতির আকাঙ্ক্ষা। আমরা সবাই মিলে ঐক্যমতের একটি জাতীয় সনদে পৌঁছাতে চাই। আমরা এক ঐতিহাসিক মুহূর্তে দাঁড়িয়ে আছি এবং এই সুযোগ কাজে লাগাতে হবে শহীদদের ঋণ শোধের দায়িত্ববোধ থেকে।”

Tag :

ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময়

দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠনের প্রস্তাবে সম্মতি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী

Update Time : ০১:৪২:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫