ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের তৃতীয় ও শেষ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে ‘অপরাজিত’ স্বাদ পেয়েছে কানাডা জমকালো উৎসব, আলো আর বিশ্বমানের তারকাদের সুরের মূর্ছনায় সম্পন্ন হলো কানাডা পর্বের রাজকীয় উদ্বোধন এক নজরে বিশ্ব সংবাদ: ১২ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৩ জুন ২০২৬

চলমান ‘সর্বাত্মক লকডাউন’ আরো এক সপ্তাহ বাড়তে পারে

করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত বুধবার থেকে সারাদেশে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন চলছে। আগামী ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত এ লকডাউন চলবে। এদিকে, চলমান সর্বাত্মক লকডাউন আরো এক সপ্তাহ বাড়ানোর চিন্তাভাবনা করছে সরকার।
শনিবার গণমাধ্যমকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, চলমান লকডাউন বাড়ানোর পরামর্শ আছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী সোমবারের (১৯ এপ্রিল) সভার পর ওই দিন বা পরদিন মঙ্গলবার কী হবে, তা জানিয়ে দেওয়া হবে।
জানা যায়, লকডাউন পরিস্থিতি পর্যালোচনা করতে এ বিষয়ে আগামী সোমবার সভা ডাকা হয়েছে। সেখানেই লকডাউনের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত হবে।
এদিকে, করোনা প্রতিরোধে চলমান সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। এই সময়ে সরকার ঘোষিত ১৩ নির্দেশনা জনগণকে মেনে চলতে নজরদারি বাড়িয়েছে প্রশাসন।
উল্লেখ্য-দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১০১ জনের। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ২৮৩ জনে। এছাড়াও একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৩৪৭৩ জনের। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত লাখ ১৫ হাজার ২৫২ জনে। একই সময় করোনা থেকে মুক্ত হয়েছেন পাঁচ হাজার ৯৬০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ছয় লাখ ৮ হাজার ৮১৫ জন।
Tag :

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল

চলমান ‘সর্বাত্মক লকডাউন’ আরো এক সপ্তাহ বাড়তে পারে

Update Time : ০৪:৩৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১