ঢাকা ০৬:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় সংঘাতের সমাধান না হলে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারেন: ট্রাম্প পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নিয়ে নতুন বার্তা, কবে কোথায় আঘাত হানতে পারে আঘাত? সৌদির ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন চালু, বিশ্ববাজারে কমলো দাম সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে ২.০৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা ফরিদপুরের সালথায় ‎বিএনপি কর্মী হত্যা : জামিনে এসে বাদী ও স্বাক্ষীদের হুমকি, বিচারের দাবিতে তিন মাসের সন্তান কোলে নিয়ে আদালতে চত্বরে নিহতের স্ত্রী জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাড়ল বাসভাড়া

কানাইপুরে অবৈধ খাদ্যদ্রব্যের কারখানায় যৌথ বাহিনীর অভিযান। জরিমানা এবং কারখানা সিলগালা

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের কানাইপুরে মেসার্স শাহী প্রোডাক্ট দীর্ঘদিন ধরে লাইসেন্স বিহীন অবৈধ প্যাকেট জাত খাদ্য ও পানীয় তৈরি করে আসছিল। স্থানীয় ব্যক্তিবর্গের তথ্যের ভিত্তিতে শনিবার বিকেলে সেনাবাহিনী, জেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ, লাইসেন্সবিহীন এবং মানবদেহের জন্য ক্ষতিকর রং ও ফ্লেভার মিশ্রিত খাদ্য ও পানীয় উদ্ধার করা হয়।

গোপন সূত্রে জানা যায়, ফ্যাক্টরিটি দীর্ঘদিন যাবত অবৈধভাবে খাদ্য ও পানীয় প্রস্তুত করে আসছিল। তারা বিভিন্ন দেশীয় কোম্পানিসমূহের নকল প্রোডাক্ট তৈরি করছিল। অভিযানে অংশগ্রহণকারী কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা যায়, এ সকল ক্ষতিকর রং ও ফ্লেভার মিশ্রিত খাদ্য ও পানীয়সমূহ মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর ও নানাবিধ মরণব্যাধি রোগ সৃষ্টি করতে পারে।
বিকাল আনুমানিক ৫ ঘটিকার সময় যৌথ বাহিনী মেসার্স ফুড প্রোডাক্টে অভিযান চালায় এবং সাত রকমের অবৈধ এবং লাইসেন্স বিহীন খাদ্যদ্রব্য ও পানীয় পাওয়া যায়। পরবর্তীতে উপস্থিত ম্যাজিস্ট্রেট কর্তৃক ফ্যাক্টরির মালিককে মোবাইল কোর্টের মাধ্যমে এক লক্ষ ২০ হাজার টাকা জরিমানা এবং ফ্যাক্টরিটিকে সিল করে দেয়া হয়। এছাড়াও ফ্যাক্টরির মালিকের বিরুদ্ধে মামলা হয়েছে।
সেনা সূত্র মতে জানা যায়, অবৈধ অস্ত্র, মাদক,ভেজাল খাদ্য দ্রব্য, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে সেনাবাহিনী। অপরাধ দমনে সেনা ক্যাম্পসমূহকে প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে সহায়তা করার জন্য অনুরোধ করা হয়েছে।

Tag :

ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময়

কানাইপুরে অবৈধ খাদ্যদ্রব্যের কারখানায় যৌথ বাহিনীর অভিযান। জরিমানা এবং কারখানা সিলগালা

Update Time : ০২:৫৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫