ঢাকা ১০:১২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুর জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের তৃতীয় ও শেষ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে ‘অপরাজিত’ স্বাদ পেয়েছে কানাডা জমকালো উৎসব, আলো আর বিশ্বমানের তারকাদের সুরের মূর্ছনায় সম্পন্ন হলো কানাডা পর্বের রাজকীয় উদ্বোধন এক নজরে বিশ্ব সংবাদ: ১২ জুন ২০২৬

প্রবাসীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ৩ দিন, টিকার দুই ডোজ নিয়ে এলে লাগবে না

প্রবাসীদের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের সময়সীমা ১৪ থেকে কমিয়ে তিন দিন করা হয়েছে। যারা করোনার দুই ডোজ ভ্যাকসিন নিয়ে দেশে আসবেন তাদের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকার বাধ্যবাধকতাও থাকবে না। তবে ভারত থেকে স্থলবন্দর দিয়ে দেশে ফিরলে ১৪ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখার সিদ্ধান্ত হয়েছে।
শনিবার (২৪ এপ্রিল) থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে শুক্রবার (২৩ এপ্রিল) জানিয়েছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান বলেন, ‘আন্তঃমন্ত্রণালয়ের সভায় প্রাথমিকভাবে পাঁচ দিনের কোয়ারেন্টাইনের আলোচনা হলেও তিন দিনের কোয়ারেন্টাইনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোয়ারেন্টাইনের বিষয়টা আগামীকাল (শনিবার) থেকেই কার্যকর হবে। এছাড়া ২৫ এপ্রিল থেকে কুয়েত ও বাহরাইনগামী প্রবাসীদের জন্য বিশেষ ফ্লাইটের অনুমতি দেওয়া হয়েছে।’
বেবিচক সূত্রে জানা গেছে, আন্তঃমন্ত্রণালয়ের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রবাসীদের মধ্যে যেসব যাত্রী করোনার দুই ডোজ ভ্যাকসিন নেওয়া থাকবে এবং করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকবে, তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে না। তারা বাড়িতে গিয়ে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকবেন। স্থানীয় প্রশাসন তাদের হোম কোয়ারেন্টাইনের বিষয়টি নিশ্চিত করবে।
তবে যেসব যাত্রী ভ্যাকসিনের একটি ডোজ নিয়েছেন অথবা নেননি এবং করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে দেশে আসবেন, তাদেরই কেবল তিন দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হবে। তিন দিন পর তাদের করোনা টেস্ট করানো হবে। রিপোর্ট নেগেটিভ এলে বাকি ১১ দিন তাদের বাড়িতে গিয়ে কোয়ারেন্টাইনে থাকতে হবে।
বেবিচক জানায়, সভায় বলা হয়েছে, উত্তরার ব্র্যাক ট্রেনিং সেন্টারে সশস্ত্র বাহিনী বিভাগ একটি ৬০০ সিটের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টার করবে। পাশাপাশি সারাদেশে তারা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের ধারণক্ষমতা চার হাজার সিটে উন্নীত করবে।
উল্লেখ্য, গত ২৯ মার্চ প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে বলা হয়, বিদেশ থেকে আসা যাত্রীদের হোটেলে নিজ খরচে ১৪ দিন পর্যন্ত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হবে। সেটিই এখন কমিয়ে তিন দিন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদফতরের এক প্রতিনিধি বলেন, ‘সরকার ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করেছে। বিদেশ থেকে আগতরা হোটেল বুকিং দিয়ে বাংলাদেশে প্রবেশ করলেও দেশে পা ফেলার পর হোটেলে রুমের বেশি ভাড়ার অজুহাতে সেখানে থাকতে চান না। পরে তাদের সরকার নির্ধারিত হজ ক্যাম্প ও দিয়াবাড়িতে কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়। সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে প্রবাসীদের চাপ বেড়ে যাওয়ায় কোয়ারেন্টাইন কমিয়ে আনার প্রস্তাব দেওয়া হয়েছে।’
Tag :

ফরিদপুর জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রবাসীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ৩ দিন, টিকার দুই ডোজ নিয়ে এলে লাগবে না

Update Time : ০৪:৫৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১