ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দেশের বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে আরেকটি বিপ্লব আসন্ন, প্রস্তুতি নেওয়ার আহ্বান শেষ মুহুর্তে শেখ হাসিনার সাথে যা ঘটেছিল! আলোচনা ব্যর্থ হলে ইরানকে ‘খুব কঠোরভাবে আঘাত’ করা হবে: ট্রাম্পের হুঁশিয়ারি আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার: প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা দিল্লিতে শেখ হাসিনার অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধনের পর ঘুরে ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আজ ঐতিহাসিক ৫ আগস্ট, জুলাই গণঅভ্যুত্থান দিবস আজকের নামাজের সময়সূচি: ৫ আগস্ট ২০২৬

শুধু একাত্তর নয়, ১৯৪৭ থেকে সব ভুলের ক্ষমা চাই: জামায়াত আমির

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১১:৩০:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • ১০২ Time View

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় বুধবার দেশের চলমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, ‘শুধু একাত্তর নয়, ১৯৪৭ সাল থেকে এ পর্যন্ত জামায়াতে ইসলামীর কাজকর্মে কেউ যদি কষ্ট পান; কারও যদি কোনো ক্ষতি হয়ে থাকে, আমি সব ব্যক্তি ও সংগঠনের পক্ষে নিঃশর্ত ক্ষমা চাই। আপনারা আমাদের ক্ষমা করে দেবেন।’

শফিকুর রহমান বলেন, ‘ আমরা কমপক্ষে তিনবার ক্ষমা চেয়েছি। গোলাম আযম চেয়েছেন, মতিউর রহমান নিজামী চেয়েছেন, আমিও চেয়েছি। কিছুদিন আগে এ টি এম আজহারুল ইসলাম যখন কারামুক্ত হলেন, তখনও আমি বলেছি– শুধু একাত্তর নয়, ১৯৪৭ সাল থেকে শুরু করে জামায়াত কারও যদি ক্ষতি করে থাকলে নিঃশর্ত ক্ষমা চাই।’

জামায়াতের আমির আরও বলেন, ‘আজকের দিন পর্যন্ত আমরা ভুল করিনি, এ কথা বলব কীভাবে? আমরা মানুষ, আমাদের ১০০টির মধ্যে ৯৯টি সিদ্ধান্ত সঠিক হলে একটি তো বেঠিক হতে পারে। সেই বেঠিক সিদ্ধান্তের কারণে আমার জাতির তো কোনো ক্ষতি হতে পারে। সে ক্ষেত্রে আমার মাফ চাইতে অসুবিধা কোথায়। এখন মাফ চাওয়ার পরে বলে, এই ভাষায় চাইলে হবে না, ওই ভাষায় চাইতে হবে। বিনা শর্তে মাফ চাইলাম, কোনো শর্ত দিলাম না; তারপর আর বাকি থাকে কোথায়?’

ভারত প্রসঙ্গে জামায়াতের অবস্থান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, মানুষ তার অবস্থান থেকে স্থানান্তর হতে পারে; কিন্তু প্রতিবেশী বদলাতে পারে না। আমরা আমাদের প্রতিবেশীকে (ভারত) সম্মান করতে চাই। একইভাবে প্রতিবেশীর কাছে থেকেও যথাযথ সম্মান পেতে চাই। ভারত বাংলাদেশের চেয়ে ২৬ গুণ বড় একটি দেশ। তাদের সম্পদ, জনশক্তি আমাদের চেয়ে অনেক বেশি। আমরা তাদেরকে তাদের অবস্থান বিবেচনায় সম্মান করতে চাই। কিন্তু আমাদের এই ছোট ভূখণ্ডে ১৮০ মিলিয়ন (প্রায় ১৮ কোটি) জনগোষ্ঠী আছে। তাদেরও তাদের সম্মান করতে হবে। এটাই আমাদের দাবি। যদি এটা হয়, তাহলে দুই প্রতিবেশী বিশ্ব দরবারে সম্মানিত হবো।’

ভিন্ন ধর্মের মানুষের অধিকার প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, আমরা এটাও অনুভব করি, কারও কাছ থেকে কেউ যদি ৫৪ বছরে অবৈধভাবে সম্পত্তি গ্রাস করে থাকে এবং এটার যদি প্রমাণ থাকে, তাহলে আমরা ওই সম্পত্তি ফিরিয়ে দেওয়ার পক্ষে। এটা আমাদের অবস্থান।‘আমরা জোর করে কাউকে দেশ থেকে বিদায় করে দেওয়ারও পক্ষে নই।

Tag :

দেশের বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে আরেকটি বিপ্লব আসন্ন, প্রস্তুতি নেওয়ার আহ্বান

শুধু একাত্তর নয়, ১৯৪৭ থেকে সব ভুলের ক্ষমা চাই: জামায়াত আমির

Update Time : ১১:৩০:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫