ঢাকা ১১:০৮ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পদত্যাগ করে নির্বাচন করার ঘোষণা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের

অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন মো. আসাদুজ্জামান।

বিএনপি ২৩৭টি আসনে গত সোমবার দলীয় মনোনয়ন ঘোষণা করেছেন। এর মধ্যে ৬৩টি আসন ফাঁকা রাখা হয়েছে।

মি. আসাদুজ্জামান ঝিনাইদহ – ১ (শৈলকূপা) আসনে নির্বাচন করবেন বলে জানিয়েছেন। এই আসনে বিএনপি এখনো কাউকে মনোনয়ন দেয়নি।

আজ বুধবার সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি।

মি. আসাদুজ্জামান বলেন, “আমি ভোট করবো। পদত্যাগ করে গিয়ে নির্বাচন করবো।”

অ্যাটর্নি জেনারেল হওয়ার আগে মি. আসাদুজ্জামান বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ছিলেন। পরে ওই পদ থেকে পদত্যাগ করে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হন তিনি।

Tag :
জনপ্রিয়

পদত্যাগ করে নির্বাচন করার ঘোষণা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের

Update Time : ১১:০৪:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫