ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুটি মাস্ক একসঙ্গে ব্যবহার করার পরামর্শ সরকারের

মাস্ক ছাড়া ঘরের বাইরে বের হলেই কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সোমবার (২৬ এপ্রিল) সরকারি তথ্য বিবরণীতে এ তথ্য  জানানো হয়। এছাড়া একজন ব্যক্তিকে একসঙ্গে দুটি মাস্ক ব্যবহার করারও পরামর্শ দিয়েছে সরকার।

সরকারি তথ্য বিবরণীতে বলা হয়, ঘরের বাইরে মাস্ক ব্যবহার না করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনও জরুরি কাজে কেউ ঘরের বাইরে গেলে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে তাকে মাস্ক ব্যবহার করার জন্য সরকার বারবার নির্দেশনা দিয়েছে। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, অনেকেই এ নির্দেশনা অমান্য করছেন।

এতে আরও বলা হয়, এক্ষেত্রে বাইরে চলাফেরার সময় মাস্ক ব্যবহার না করলে সরকার কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করবে। প্রয়োজনে প্রত্যেককে দুটো মাস্ক ব্যবহার করার জন্য পরামর্শ দিচ্ছে সরকার।

Tag :

দুটি মাস্ক একসঙ্গে ব্যবহার করার পরামর্শ সরকারের

Update Time : ০৪:০৮:২৩ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১