মাহবুব পিয়াল ,ফরিদপুর প্রতিনিধি : দক্ষিণ অঞ্চলের এতিমদের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান ফরিদপুর মুসলিম মিশন এতিমখানার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বেলা ১১ টায় শহরতলীর কোমরপুর মুসলিম মিশন এতিমখানা মিলনায়তনে এই বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর মুসলিম মিশন এর সভাপতি প্রকৌশলী শহিদুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এম এ সামাদ ও যুগ্ম সম্পাদক মফিজ ইমাম মিলনের সঞ্চালনায় সভায় যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান ও দৈনিক ফতেহাবাদ পত্রিকার সম্পাদক প্রফেসর এবিএম সাত্তার, ফরিদপুর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর শেখ আব্দুস সামাদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক চৌধুরী আমের ইউসুফ, তরুন শিল্পপতি চৌধুরী ফারিয়ান ইউসুফ, ফরিদপুর মুসলিম মিশনের সহ-সভাপতি মোহাম্মদ আতিয়ার রহমান, যুগ্ন মোহাম্মদ গোলাম মারুফ, রাজবাড়ি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ মোল্লা, সরকারি ইয়াসিন কলেজের অধ্যক্ষ প্রফেসর ফজলুল হক খান,মহানগর বিএনপির আহবায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি, ফরিদপুর মুসলিম মিশন কলেজে অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, ফরিদপুর মুসলিম মিশন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল মামুন সহ মুসলিম মিশন এর নির্বাহী কমিটি সদস্যবৃন্দ ও আজীবন সদস্যগন উপস্থিত ছিলেন।
বার্ষিক সাধারণ সভার আলোচনা শেষে ফরিদপুর মুসলিম মিশন তৈরীতে যাদের অবদান রয়েছে প্রয়াত সে সকল সদস্যদের জন্য ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদীর রুহের মাগফেরাত কামনায করে দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়া মোনাজাত পরিচালনা করেন শাহ ফরিদ জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ।
মাহবুব পিয়াল 























