ঢাকা ০৬:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে একাত্তরের বীর শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন তারেক রহমান

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৬:৫৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
  • ১১০ Time View
মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন তিনি। এরপর রাত ১০টা ৩২ মিনিটে জাতীয় স্মৃতিসৌধ ত্যাগ করেন তারেক রহমান।

এর আগে, শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১০টা ৪ মিনিটে তারেক রহমানকে বহনকারী বাসটি জাতীয় স্মৃতিসৌধের মূল ফটকের ভেতরে প্রবেশ করে।

এসময় দলীয় নেতাকর্মীরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। তারেক রহমান স্মৃতিসৌধে প্রবেশের পর আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মূল ফটকের ব্যারিকেড দিয়ে রাখে। এসময় র‌্যাব, বিজিবি, আর্মড পুলিশ, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তা বলয় তৈরি করে রাখেন।

এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে শুক্রবার সন্ধ্যা ৫টা ৬ মিনিটে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন দলীয় নেতারা।

বিএনপির মিডিয়া সেলের এক পোস্টে জানানো হয়েছে, মহান জাতীয় স্মৃতিসৌধের বেদীতে নিয়ম অনুযায়ী সূর্যাস্তের আগে পৌঁছানো সম্ভব না হওয়ায় বিকেল ৫টা ৬ মিনিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায় ও ড. আব্দুল মঈন খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানউল্লাহ আমান ও লুৎফুজ্জামান বাবর, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক এবং সাধারণ সম্পাদক অ্যাড. নিপুণ রায় চৌধুরী।

এ ছাড়া আরো উপস্থিত ছিলেন ঢাকা ১৯-এর সাবেক সংসদ সদস্য এবং বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, তমিজউদদীন, ইয়াসিন ফেরদৌস মুরাদ, আইয়ুব খান, মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর এবং বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এর আগে বিকেল পৌনে ৫টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় স্মৃতিসৌধে পৌঁছাতে দেরি হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন এবং দীর্ঘ সময় ধরে তার জন্য অপেক্ষা করায় দলীয় নেতাসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Tag :
জনপ্রিয়

সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে একাত্তরের বীর শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন তারেক রহমান

Update Time : ০৬:৫৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫