ঢাকা ০৬:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৬:২১:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯০ Time View

ঢাকা, ৯ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস) : দিনভর ধারাবাহিক জনসভা শেষে বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মমতাময়ী মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শেষ করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় অংশ নেন তিনি।

তার শেষ দিনের নির্বাচনী জনসভা শুরু হয় সকালে ঢাকা-১৭ আসনের বনানী কামাল আতাতুর্ক এভিনিউ খেলার মাঠে অনুষ্ঠিত জনসভা দিয়ে।

এরপর পর্যায়ক্রমে তিনি ঢাকা-১০ আসনের কলাবাগান ক্রীড়াচক্র মাঠ, ঢাকা-৮ আসনের পীর জঙ্গী মাজার রোড, ঢাকা-৯ আসনের বাসাবো তরুণ সংঘ মাঠ, ঢাকা-৫ আসনের যাত্রাবাড়ী শহীদ ফারুক রোড, ঢাকা-৪ আসনের জুরাইন দয়াগঞ্জ রোড এবং ঢাকা-৬ আসনের ধুপখোলা মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন।

দিনের শেষ কর্মসূচি হিসেবে সন্ধ্যা ৬টায় ঢাকা-৭ আসনের লালবাগ বালুর মাঠে (সাবেক আজাদ মাঠ) অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী জনসভায় অংশ নেন তারেক রহমান। ওই জনসভা শেষ করে রাত আনুমানিক ১১টার দিকে তিনি রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে যান।

এ সময় তিনি তার বাবা শহীদ জিয়াউর রহমান ও মায়ের কবরের পাশে দাঁড়িয়ে সুরা ফাতিহা দোয়া পাঠ করেন। দুহাত তুলে আল্লাহর দরবারে মোনাজাত করেন। শেষে কবরের সামনে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

এসময় তারেক রহমানের সঙ্গে ছিলেন দলের শীর্ষ নেতৃবৃন্দ ও স্থানীয় নেতাকর্মীরা।

Tag :
জনপ্রিয়

মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান

Update Time : ০৬:২১:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬